দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বও ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোক্তাদুল হক আদনানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শূন্য পদে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা সংগঠনের কার্যক্রম এগিয়ে নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



