জুমবাংলা ডেস্ক : ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক থেকে দেশে ফিরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

Advertisement

সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা গেছে, গত ২১ জুলাই প্যারিস অলিম্পিকে যান ড. ইউনূস। সেসময় তিনি দেশের সহিংস অবস্থা দেখে গেছেন।

এদিকে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মামুন বলেন, ‘ড. ইউনূস পৃথিবীর অলিম্পিকের তিন বিশেষ অতিথির একজন। উনার দেশ সম্পর্কে জানতে চাওয়ায় তিনি সেখানে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। দেশে যে ছাত্র-জনতার ওপর গুলি হয়েছে, ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে তিনি তা তুলে ধরেছেন।’

তিনি বলেন, ‘উনি বলেছেন দেশে একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার বসার কারণেই আজ এমনটা হয়েছে। তাই তিনি সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেছেন। উনি একজন নাগরিক হিসেবে এ কথা বলেছেন।’

‘আবু সাঈদ মুগ্ধরা মরে না’

ব্যারিস্টার মামুন বলেন, ‘এটা শুধু তিনি নন। বাংলাদেশের প্রতিটি জায়গায় সবাই বলছে। অথচ তখন রাষ্ট্রদ্রোহ হয় না। আর ড. ইউনূস বলায় তা রাষ্ট্রদ্রোহ হয়। তাই তিনি দেশে আসেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.