Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দল-ধর্ম যার যার, বাংলাদেশ সবার : ডা. শফিকুর
রাজনীতি

দল-ধর্ম যার যার, বাংলাদেশ সবার : ডা. শফিকুর

By Shamim RezaOctober 26, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন তারুণ্যনির্ভর মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দল-ধর্ম যার যার, এই বাংলাদেশ সবার।

dr-Shafiqur-rahman

শনিবার বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শহর ও জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি এসব অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, আমরা যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি, সেসব শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা করা এখন আমাদের প্রথম এবং নৈতিক দায়িত্ব। এজন্য দল-মত ধর্ম নির্বিশেষে সকল শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছি আমরা। এখন আহতদের সুচিকিৎসার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।

বগুড়া শহর জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, মাওলানা মানছুরুর রহমান এবং মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের বগুড়া অঞ্চলের আঞ্চলিক টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, বগুড়া পূর্ব জেলা আমির অধ্যাপক নাজিম উদ্দীন, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, বগুড়া জেলা পশ্চিমের নায়েবে আমির আব্দুল হাকীম সরকার, বগুড়া জেলা পূর্ব জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া শহর সভাপতি আজগার আলী, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল হক, বগুড়া শহর শিবিরের সভাপতি রেজওয়ান ইসলাম, বগুড়া পূর্ব জেলা শিবিরের সভাপতি জোবায়ের আহমেদ, পশ্চিম জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বিারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সুধী সমাবেশে জামায়াত আমির আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিচারের নামে প্রহসনের মাধ্যমে আমাদের দু’জন আমীরে জামায়াতসহ ১২ জন শীর্ষ নেতাকে শহিদ করেছে। অন্যায়ভাবে গায়ের জোরে আমাদের দলের নিবন্ধন এবং দলীয় প্রতীক ছিনিয়ে নিয়েছে। বুলডোজার দিয়ে আমাদের ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে। গুম-খুন হামলা-মামলায় ঘরবাড়ি ছাড়া করেছে। পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ও আয়নাঘরে বন্দি করেছে। শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ জুলুম অত্যাচারের সীমা লঙ্ঘন করতে গিয়ে ছাত্র-জনতার গণবিপ্লবে অসহায় কর্মী-সমর্থকদের বিপদে ফেলে ক্ষমতা ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ফ্যাসিস্ট হাসিনাসহ ফ্যাসিবাদের দোসর পলাতক বাহিনী যেখানেই থাকুক না কেনো তাদের ধরে এনে ন্যায় বিচারের মাধ্যমে এমন শাস্তি দেওয়া হবে। যাতে বাংলার মাটিতে আর কোনো দিন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। বাংলার জনগণ আর কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দেবে না।

রাষ্ট্রপতির অপসারণসহ ৩ বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির সঙ্গে : হাসনাত

এর আগে সকালে শহর জামায়াতের নব-নির্বাচিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমীর। তিনি উপস্থিত চার হাজার ৪৭ জন রুকনের (সদস্য) উপস্থিতিতে গোপন ব্যালটের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারকে সংগঠনের সাংবিধানিক ধারা অনুযায়ী শপথ প্রদান করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ডা. ডা. শফিকুর দল-ধর্ম প্রভা বাংলাদেশ যার রাজনীতি শফিকুর সবার
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জামায়াত জোটের প্রার্থী

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

February 2, 2026
জামায়াত আমির

যুবকদের হাতে দিতে হবে মর্যাদার কাজ : জামায়াত আমির

February 2, 2026
ডা. শফিকুর রহমান

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : মিরপুরে ডা. শফিকুর রহমান

February 2, 2026
Latest News
জামায়াত জোটের প্রার্থী

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

জামায়াত আমির

যুবকদের হাতে দিতে হবে মর্যাদার কাজ : জামায়াত আমির

ডা. শফিকুর রহমান

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : মিরপুরে ডা. শফিকুর রহমান

বিএনপি

বিএনপির ২৮ নেতাকে বহিষ্কার

Mirza Fakhrul Islam Alamgir

দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত : মির্জা ফখরুল

নাহিদ ইসলামের রিট

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

Mirza Abbas

যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে : মির্জা আব্বাস

তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ

আজ চট্টগ্রাম ও কক্সবাজারে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.