জুমবাংলা ডেস্ক : আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ জন্য ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় চট্টগ্রামের চার জেলায় দুই দিন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান তিনি।

এইচএসসি

Advertisement

মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির’ সভা শেষে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার।

এ সময় আগামী ৯ ও ১০ আগস্ট দুদিন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে এসব জেলার অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের সব মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ ছিল।

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.