Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি এক এআই থেকে অন্য এআই-তে চ্যাট ইতিহাস আনার নতুন ফিচার আনছে গুগল
বিজ্ঞান ও প্রযুক্তি

এক এআই থেকে অন্য এআই-তে চ্যাট ইতিহাস আনার নতুন ফিচার আনছে গুগল

By Mynul Islam NadimFebruary 3, 20262 Mins Read

অনেক ব্যবহারকারীর জন্য এক ভয় সব সময় লেগে থাকে—নতুন এআই প্ল্যাটফর্মে গেলে পূর্ববর্তী কথোপকথন হারিয়ে যাবে। গুগল এই ভয় দূর করতে যাচ্ছেন। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, তাদের নতুন এআই সহকারী জেমিনি শিগগিরই অন্যান্য এআই প্ল্যাটফর্ম থেকে চ্যাট ইতিহাস আমদানি করার সুযোগ দিতে পারে।

গুগল

Advertisement

প্রযুক্তি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গুগল বর্তমানে ‘ইমপোর্ট এআই চ্যাটস’ নামে একটি ফিচার পরীক্ষা করছে। এটি ব্যবহার করে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি, ক্লাউড (Claude) বা মাইক্রোসফট কোপাইলট-এ করা পুরনো কথোপকথন জেমিনিতে নিয়ে আসতে পারবেন। ফলে নতুন করে সব কাজের ধরন ব্যাখ্যা করতে হবে না।

পরীক্ষামূলক সংস্করণে দেখা গেছে, জেমিনির ইন্টারফেসে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করলে এই অপশন দেখা যায়। প্রথমে ব্যবহারকারীকে অন্য এআই সেবা থেকে চ্যাট ইতিহাস ডাউনলোড করতে হবে। এরপর সেই ফাইল জেমিনিতে আপলোড করলে আগের কথোপকথন নতুন প্ল্যাটফর্মে চালিয়ে নেওয়া যাবে।

তবে ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়। পিসিম্যাগ জানিয়েছে, একাধিক অ্যাকাউন্টে পরীক্ষা করেও তারা ব্যবহার করতে পারেননি। গুগলও আনুষ্ঠানিকভাবে জানায়নি, এটি কখন সবার জন্য চালু হবে।

এখন পর্যন্ত এই ফিচার দিয়ে শুধুমাত্র চ্যাট ইতিহাসই আমদানি করা যাবে। ব্যবহারকারীর সংরক্ষিত স্মৃতি বা ব্যক্তিগত সেটিংস স্থানান্তর করা যাবে না। কোন ধরনের ফাইল আপলোড করা যাবে, তাও এখনো স্পষ্ট নয়।

চ্যাট আমদানি করার সময় একটি সতর্কবার্তা দেখানো হচ্ছে। এতে বলা হচ্ছে, আপলোড করা তথ্য জেমিনি অ্যাক্টিভিটিতে সংরক্ষিত হবে এবং গুগলের সেবা উন্নয়নের জন্য ব্যবহার করা হতে পারে। এমনকি জেনারেটিভ এআই প্রশিক্ষণে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তাই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য থাকলে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি জেমিনিতে আরও কিছু নতুন ফিচার পরীক্ষা হচ্ছে। যেমন উন্নত মানের ছবি ডাউনলোড—পরীক্ষামূলকভাবে 2K ও 4K রেজল্যুশন দেখা গেছে। 4K প্রিন্টের জন্য উপযুক্ত। এছাড়া ‘লাইকনেস (Likeness)’ নামে একটি ফিচারও পরীক্ষাধীন, যা দিয়ে বোঝা যাবে কোনো ভিডিও গুগলের এআই দ্বারা তৈরি কি না। ভবিষ্যতে এটি ব্যবহার করে অনুমতি ছাড়া কারো মুখ বা কণ্ঠ ব্যবহৃত হয়েছে কি না শনাক্ত করা সম্ভব হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ফিচারটি সফলভাবে চালু হলে এআই ব্যবহারের জগতে বড় পরিবর্তন আসবে। এতদিন এক এআই থেকে অন্য এআই-তে যাওয়ার প্রধান বাধা ছিল পুরনো তথ্য হারানোর ভয়। সেই বাধা দূর হলে ব্যবহারকারীরা সহজে নতুন এআই প্ল্যাটফর্ম গ্রহণ করতে পারবেন।

যদিও নির্দিষ্ট চালুর সময় এখনও জানানো হয়নি, পরীক্ষামূলকভাবে ফিচারটি ইন্টারফেসে দেখায় ধারণা করা হচ্ছে খুব বেশি দেরি নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

June 23, 2026
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026

Latest News

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa