সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য বড় খবর—মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে। সূত্র জানায়, নতুন এই সাবস্ক্রিপশন মেটা ভেরিফায়েডের সঙ্গে সম্পর্কিত নয় এবং এতে বিশেষ সুবিধা থাকবে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য থাকবে না।

এ পর্যন্ত এই তিনটি প্ল্যাটফর্ম পুরোপুরি বিনামূল্যে ব্যবহার করা যেত। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিনিয়োগ এবং উন্নত ফিচারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মেটা আয়ের নতুন পথ খুঁজছে।
-প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সম্ভাব্য সুবিধা
-স্মার্ট রিপ্লাই ও কনটেন্ট তৈরির উন্নত সুবিধা
-ইনস্টাগ্রামে ভাইবস AI ভিডিও টুল
-কে আপনাকে ফলো করছে না তা দেখার সুযোগ
-স্টোরি অন্যকে না বুঝিয়ে দেখার ফিচার
-হোয়াটসঅ্যাপে উন্নত চ্যাট, অতিরিক্ত কাস্টমাইজেশন ও AI-চালিত সুবিধা
মেটা জানিয়েছে, সাবস্ক্রিপশন নেওয়া পুরোপুরি ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভর করবে। যারা টাকা খরচ করতে চান না, তারা আগের মতো বিনামূল্যে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।
যদিও নতুন সাবস্ক্রিপশন নিয়ে গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, মেটার দাবি, ব্যবহারকারীর তথ্য সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


