জুমবাংলা ডেস্ক : ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে সংসদ ভেঙে দিতে হবে। অন্যথায় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে। আজকের মধ্যে সব কাজ সম্পন্ন করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Advertisement

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিএনপির জরুরি বৈঠকের পর স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ফ্যাসিবাদ পতনে প্রাণ হারানো ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিজয় অর্জন হয়েছে। তবে এখন স্বাধীনতাকে সুসংহত করা সব নাগরিকের দায়িত্ব। এ জন্য প্রয়োজন ধৈর্য, সংযম ও পরমত ও সহিষ্ণুতা।

বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুরের নিন্দা জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো প্রতিহিংসা বা ধ্বংসযজ্ঞের সুযোগ নেই। তবে আন্দোলনের বিরোধিতাকারীরা এখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হামলা-লুটপাট প্রতিরোধ করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

ড. ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে ছাত্রদের রূপরেখা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, এখানে আশা করা হবে সর্বদলীয় সরকার গঠন যেন হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে ড. ইউনূসের সম্মতি

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.