Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে কৃষকের মামলা
আইন-আদালত বিভাগীয় সংবাদ রংপুর

ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে কৃষকের মামলা

By Saiful IslamJuly 20, 20222 Mins Read

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিবাদী করে আদালতে মামলা করা হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়েও পুকুর লিজ না পাওয়ার অভিযোগে এ মামলা করেন এরশাদ হোসেন নামের এক কৃষক।
ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে কৃষকের মামলা

Advertisement

মামলার বাদী এরশাদ হোসেন উপজেলার আখি ঘটনা বাজনাপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। তিনি চলতি বছরের গত ২৮ জুন দিনাজপুর সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ৭৪/২০২২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পুখুরী মৌজার ২৬/৯৮-৯৯ নং ভিপি কেসের ১/১ খতিয়ানে ১১৪০ নং দাগে তিন একর ৬৫ শতক একটি পুকুরে সরকারি নিয়মানুসারে লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসছেন এরশোদ। লিজের মেয়াদ শেষ হওয়ায় গত ১৮ মে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান পুনরায় পুকুরটি তিন বছরের জন্য লিজ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৩১ মে এরশাদ আবারও পুকুরটি লিজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডাককারী হিসেবে অংশ নেন। সেখানে তার সঙ্গে ডাকে অংশ নিয়ে সবুজ ও মাজহারুল নামের দুজন পুকুরটির ১ লাখ ৮০ হাজার ৫০০টাকা দর দেওয়ার ডাক দেন। একইসাথে অপর ডাককারী জোতিষ ২ লাখ ১০ হাজার টাকা দরে ডাক দেন। এসময় এরশাদ ২ লাখ ১১ হাজার টাকা দর দিয়ে ডাক দেওয়ায় তিনি সর্বোচ্চ ডাককারী হিসেবে নির্বাচিত হন।

এরশাদ হোসেন অভিযোগ করেন, তিনি সর্বোচ্চ ডাককারী হিসেবে নির্বাচিত হলেও ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অজ্ঞাত কারণে তার কাছে সরকারি ডাকের টাকা নিতে গড়িমসি করে। একপর্যায়ে তার থেকে কম দরদাতা জোতিষকে ২ লাখ ১০ হাজার টাকায় পুকুরটি লিজ দিয়েছেন তারা। ফলে তিনি ইউএনও রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহানকে বিবাদী করে দিনাজপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

এরশাদ হোসেন বলেন, একটি প্রভাবশালী মহলের ইশারায় ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) তাকে তার পুকুর থেকে বেদখল করার চেষ্টা করছেন। তিনি দাবি করে বলেন, বর্তমানে ওই পুকুরে তার ২ লাখ টাকার বেশি মূল্যের মাছ রয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি শামিমা আক্তারের সাথে কথা বলতে তার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার অফিসিয়াল ফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, আদালতে মামলা দায়ের হওয়ায় পুকুরের লিজ সংক্রান্ত কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আদালতের রায়ের ওপর ভিত্তি করে পরবর্তী কাজ করা হবে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি হলেও শ্রীলঙ্কার নিচে বাংলাদেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

June 29, 2026
Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

June 28, 2026
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026

Latest News

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa