গরমের দিনে তরমুজ খেয়ে শরীর ঠান্ডা রাখার অভ্যাস আমাদের অনেকেরই আছে। কিন্তু রসালো লাল অংশ খাওয়ার পর যে খোসা ফেলে দেওয়া হয়, সেটাই হতে পারে দারুণ এক সুস্বাদু নাস্তা। শুনতে অবাক লাগলেও তরমুজের খোসা দিয়ে তৈরি করা যায় মচমচে ও সুস্বাদু পাকোড়া।

খোসা

Advertisement

খাদ্য অপচয় কমিয়ে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে এই গরমেই একবার বানিয়ে দেখতে পারেন তরমুজের খোসার পাকোড়া। সহজ, স্বাস্থ্যকর এবং একেবারেই নতুন এক অভিজ্ঞতা। নিচে রইলো রেসিপি—

উপকরণ

তরমুজের খোসার সাদা অংশ কুচি করে কাটা — ১ কাপ
বেসন — আধা কাপ
চালের গুঁড়া — ২ বড় চামচ
পেঁয়াজ কুচি — আধা কাপ
কাঁচা মরিচ — ৩ থেকে ৪টি (স্বাদমতো)
রসুন বাটা — ১ ছোট চামচ
হলুদ গুঁড়া — আধা ছোট চামচ
মরিচ গুঁড়া — আধা ছোট চামচ
লবণ — স্বাদমতো
তেল — ভাজার জন্য প্রয়োজন অনুযায়ী

আরও পড়ুন: দুই মেয়েকে নিয়ে নতুন জীবন সালমা, জানালেন আবেগঘন বার্তা
যেভাবে তৈরি করবেন

প্রথমে তরমুজের খোসার সবুজ অংশ এবং অবশিষ্ট লাল অংশ ভালোভাবে কেটে ফেলে শুধু সাদা অংশটি ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিন।

এরপর একটি বড় পাত্রে কুচি করা খোসার সঙ্গে বেসন, চালের গুঁড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

এবার একটি কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল বা ছোট চ্যাপ্টা আকারে তেলে ছাড়ুন। অল্প আঁচে ভাজতে থাকুন যতক্ষণ না সোনালি বাদামি রং ধারণ করে।

ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার তরমুজের খোসার পাকোড়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.