Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ফেনীতে বন্যায় সড়কে ক্ষতি ১৪০ কোটি টাকা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ফেনীতে বন্যায় সড়কে ক্ষতি ১৪০ কোটি টাকা

By Shamim Rezaসেপ্টেম্বর 1, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবারের বন্যায় ফেনীতে এলজিইডি ও সড়ক বিভাগের আনুমানিক ১৪০ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর হতে প্রাপ্ত তথ্যে এসব ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া গেছে। খবর বাসসের।

Feni

Advertisement

ভয়াবহ বন্যায় জেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে,তৈরি হয়েছে ঝঁকিপূর্ণ পরিস্থিতি। পানির স্রোতে একাধিক সড়ক ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেওয়া তথ্যমতে, জেলার ছয় উপজেলায় এলজিইডির ৪ হাজার ৩৫৬ কিলোমিটার সড়কের মধ্যে ৩ হাজার ৩০৫ কিলোমিটার পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৯৯ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। এ ব্যাপারে দপ্তরটির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক বলেন, বন্যার ভয়াবহতা সব জায়গায় আঘাত করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিচু এলাকাগুলো। বন্যায় জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন তিন হাজার কিলোমিটারের বেশি সড়ক পানিতে নিমজ্জিত ছিল। তারমধ্যে প্রায় ৫০০ কিলোমিটারের বেশি সড়কের বিভিন্ন অংশে ভেঙে গেছে। প্রায় ৪০টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করছি।

সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, বন্যায় জেলার ১৯টি সড়কের মধ্যে প্রায় সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪০ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্যান্য সড়কগুলো পানিতে নিমজ্জিত থাকায় বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দপ্তরটির নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, কিছু সড়কে এখনো পানি রয়েছে। চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরো কিছুদিন সময় লাগবে। সরেজমিনে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিরূপণ করা হবে। তবে এখন প্রাথমিক পর্যায়ে প্রায় ৪০ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে।

বন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তির শিকার মাহমুদ নামে একজন বাসযাত্রী জানান, বন্যায় মহাসড়কের লালপোলে বিশাল গর্তের সৃষ্টি হয়। ২১ আগস্ট ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে গন্তব্যে যেতে ৩০ ঘন্টা সময় লেগেছিল।

বন্যা পরবর্তী বেশিরভাগ উপজেলার গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের দরবারপুর-শ্রীচন্দ্রপুর সড়কেই ১৭টি স্থানে ভাঙনের চিত্র দেখা গেছে। পানির প্রবল স্রোতে এ ভাঙনে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বন্যাদুর্গত মানুষরা ত্রাণ সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছেন।

কিডনিতে পাথর জমছে কিনা কিভাবে বুঝবেন

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, জগতপুর-মনিপুর সড়কটি উপজেলা এলজিইডির এক নম্বর তালিকাভুক্ত সড়ক ছিল। বন্যায় এটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে উপজেলার প্রায় সবগুলো সড়ক বন্যার পানিতে নিমজ্জিত হয়ে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলো একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়কগুলো মেরামতের জন্য আলোচনা চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জুন 15, 2026
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Latest News
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa