জুমবাংলা ডেস্ক : করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪২৯ জন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৮৮৬ জন।

করোনা

Advertisement

বুধবার (৮ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ জন। অপরদিকে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪২ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। কানাডায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।

একইসময়ে ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১০৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৩৮৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩৫ হাজার ৮৮৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৬৪ জন।

শাহরুখ খানকে নিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.