জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের অনুপ্রবেশের সময় একই পরিবারের চার জনসহ পাঁচ বাংলাদেশি আটক হয়েছেন।

Advertisement

এসময় তাদের কাছে নগদ ১৪ হাজার ৭০৭ টাকা ও নগদ ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্ট ফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, সাত ভরি রৌপ্যালংকার, দুইটি হাত ঘড়ি জব্দ করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের শিবচন্ডি সীমান্তের মেইন পিলার ৭৪০-এর তিন নম্বর সাবপিলার এলাকা থেকে তাদের আটক করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটায়িলনের শুকানী বিওপির সদস্যরা। বুধবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মন (৫১), তার স্ত্রী হিরা রানী বর্মন (৩৫), ছেলে রিপন চন্দ্র বর্মন (২১), মেয়ে পাপড়ি রানী বর্মন (১৩) ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মন (২৩)।

তবে মনিরামের মেয়ে পাপড়ির অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। এছাড়া অপর চার জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তেতুঁলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের এক দালালের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে বুধবার পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শিবচন্ডি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের মদনবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের বাঁধা প্রদান করে বিজিবির শুকানী ক্যাম্পে অবগত করেন। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে শুকানী ক্যাম্পে নিয়ে যান।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা জানান, সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে।

এ ঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.