Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল ফরজ গোসল করার ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?
লাইফস্টাইল

ফরজ গোসল করার ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

By Shamim RezaJanuary 31, 20263 Mins Read

অনেকেই প্রশ্ন করে থাকেন সহবাসের পর ফরজ গোসল করার ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী? এছাড়াও সহবাসের কতক্ষণ পর গোসল করা বাধ্যতামূলক এবং দেরি করার বিধান কী—এ বিষয়ে সঠিক নিয়ম জানার আগ্রহ প্রকাশ করেন অনেকেই।

ফরজ গোসল

Advertisement

এ বিষয়ে ইসলামি শরিয়তের বিধান তুলে ধরেছেন ইসলামবিষয়ক গবেষক মুফতি শাব্বীর আহমদ।

মুফতি শাব্বীর আহমদ বলেন, ইসলামি শরিয়তে সহবাসের পর গোসল করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যেমন- এক ঘণ্টা বা দুই ঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে নিয়ম হলো, পরবর্তী ওয়াক্তের নামাজ কাজা হওয়ার আগেই গোসল করে পবিত্র হওয়া ফরজ।

নবী করিম (সা.) এবং সালফে সালেহিনের আমল অনুযায়ী, যত দ্রুত সম্ভব ফরজ গোসল করে নেওয়াটাই সুন্নাহ এবং সর্বোত্তম।

গোসল করতে দেরি হওয়ার অজুহাতে নামাজ কাজা করেন অনেকেই। ফরজ গোসল কখনোই নামাজ কাজা করার বৈধ কারণ হতে পারে না। যদি প্রচণ্ড শীত বা অসুস্থতার কারণে পানি ব্যবহার অসম্ভব হয়, তবে তায়াম্মুম করে হলেও ওয়াক্তমতো নামাজ আদায় করতে হবে। নামাজ কাজা করা কবিরা গুনাহ।

গোসল ফরজ হয় যেসব কারণে

নিচের কারণগুলোতে গোসল করা বাধ্যতামূলক বা ফরজ হয়ে যায়:

১. সহবাস: স্বামী-স্ত্রীর মিলনে বীর্যপাত হোক বা না হোক, উভয়ের ওপর গোসল ফরজ। (বুখারি ও মুসলিম)।

২. স্বপ্নদোষ: ঘুমের ঘোরে উত্তেজনা অনুভব হোক বা না হোক, যদি পোশাকে নাপাকির চিহ্ন পাওয়া যায়।

৩. বীর্যপাত: জাগ্রত অবস্থায় উত্তেজনার সঙ্গে বীর্য বের হলে।

৪. মাসিক (হায়েজ) : মহিলাদের মাসিক ঋতুস্রাব পুরোপুরি বন্ধ হওয়ার পর।

৫. নিফাস: সন্তান প্রসবের পর রক্তস্রাব বন্ধ হলে।

৬. ইসলাম গ্রহণ: কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে গোসল করা বাধ্যতামূলক।

৭. মৃত্যু: কোনো মুসলিম মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়া জীবিতদের ওপর দায়িত্ব।

ফরজ গোসল না করে কি প্রয়োজনীয় কাজ করা যায়?

অনেকে মনে করেন, গোসল ফরজ হলে ঘরের কাজ করা যাবে না—এটি একটি ভুল ধারণা। এ বিষয়ে হাদিসের স্পষ্ট নির্দেশনা রয়েছে।

হজরত আবু হুরায়রা (রা.) জানাবাত (গোসল ফরজ) অবস্থায় নবীজি (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে নবীজি (সা.) তাকে দেখে বললেন, ‘সুবহানাল্লাহ, মুমিন কখনো (সত্তা হিসেবে) নাপাক হয় না।’ (সহিহ বুখারি: ২৭৯)

গোসল করতে দেরি হলে ঘুমানোর বা পানাহারের আগে হাত-মুখ ধুয়ে নামাজের মতো অজু করে নেওয়া সুন্নত।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জানাবাত অবস্থায় ঘুমানোর বা খাওয়ার আগে অজু করে নিতেন। (সহিহ মুসলিম: ৩০৫)

এছাড়া নারীদের ঋতুস্রাব বা সহবাসের পর অপবিত্র অবস্থায় রান্নাবান্না বা ঘরের কাজ করা যাবে না—এমন বিশ্বাসের কোনো ভিত্তি ইসলামে নেই।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অপবিত্র অবস্থায় যেসব কাজ করা নিষেধ

গোসল ফরজ হওয়ার পর পবিত্র না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু কাজ করা শরিয়তে নিষিদ্ধ:

১. নামাজ আদায় করা।

২. পবিত্র কুরআন স্পর্শ করা অথবা তিলাওয়াত করা।

৩. কাবা শরিফ তাওয়াফ করা।

৪. মসজিদে প্রবেশ করা বা অবস্থান করা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Porakieya

তারকাদের কারণে কি পরকীয়া স্বাভাবিক হয়ে উঠছে? যা বলছেন বিশেষজ্ঞরা

July 8, 2026
প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

July 8, 2026
Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

July 5, 2026

Latest News

Porakieya

তারকাদের কারণে কি পরকীয়া স্বাভাবিক হয়ে উঠছে? যা বলছেন বিশেষজ্ঞরা

প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

ডিম প্রতিদিন

ডিম প্রতিদিন খাওয়া ভালো না খারাপ, খেলে কী হয়?

Actor

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa