Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস চবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি, রয়েছেন চার সমন্বয়ক
ক্যাম্পাস

চবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি, রয়েছেন চার সমন্বয়ক

By Saiful IslamNovember 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার তিন সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক রয়েছেন। এই চার জন ছাত্রশিবিরের প্রকাশিত কমিটির বিভিন্ন পদে রয়েছেন।

CU

Advertisement

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনি মসজিদের বিপরীতে শহীদ জোবায়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ জোবায়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ১৭ সদস্য বিশিষ্ট ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ২৪ দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম।

পূর্ণাঙ্গ কমিটির কমিটির সদস্যরা হলেন- সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম, বাইতুল মাল (অর্থ) ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সহকারী মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, আইটি সম্পাদক এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, এইচআরএম আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ইয়াসিন মুহা. মুজতাহিদ, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন এবং সহ-স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) মোশারফ হোসেন সোহাদ। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার তিন সমন্বয়ক হলেন- মোহাম্মদ আলী, ইসহাক ভূঁইয়া, মুজাহিদুল ইসলাম ও সহ-সমন্বয়ক হাবিবুল্লাহ খালেদ।

মতবিনিময় সভায় ছাত্রশিবিরের চবি শাখার সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবির সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই সবাই তার স্বাধীন মত প্রকাশ করুক। সবাই নিজের আদর্শের ভিত্তিতে দল নির্বাচন করুক। ছাত্রশিবিরের আদর্শ কারও কাছে ভালো লাগলে সে আমাদের এখানে আসতে পারে। ছাত্রশিবির কখনও জবরদস্তিমূলক রাজনীতি করেনি, করবেও না।’

ছাত্রশিবিরের কমিটিতে পাঁচ সমন্বয়ক থাকার বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গণমাধ্যমকে বলেন, ‘আমরা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম শুরু করি, তখন সবাইকে ডেকেছি। এর মধ্যে যারা সাহস করে সামনে এসেছেন তাদের আমরা সম্পৃক্ত করেছি। একসঙ্গে আন্দোলন করেছি। এখন যে যার রাজনৈতিক দলে ফিরে যাচ্ছে। এটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa