Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাইবান্ধায় কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড গ্রাম
বিভাগীয় সংবাদ

গাইবান্ধায় কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড গ্রাম

By Mynul Islam NadimApril 27, 20262 Mins Read

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কোচাশহর ইউনিয়নের দক্ষিণ কোচাশহর গ্রাম। এতে অন্তত ৩০টি পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক কাঁচা ঘরবাড়ি। পাশাপাশি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

লন্ডভন্ড

Advertisement

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ এই ঝড়ে দক্ষিণ কোচাশহর গ্রামের অন্তত ৩০টি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেকেই এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক বস্তা করে চাল ও কিছু নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) বিকেলের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এরপর ঝড়ের তাণ্ডবে কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্তত ৩০টি পরিবারের কাঁচা ঘরের টিন উড়ে যায় ও ভেঙে পড়ে। অনেক ঘরের টিন উড়ে গিয়ে আশপাশের জমিতে ছড়িয়ে পড়ে।
এ সময় অসংখ্য গাছ উপড়ে পড়ে এবং মাঠের পাকা ও আধাপাকা ধানক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি পরিবার পুরোপুরি ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে বলে জানা গেছে। আশপাশের এলাকায়ও আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা খাজা মিয়া ও জামরুল ইসলাম বলেন, “আমাদের গ্রামের অনেকের ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে। আমরা এখন খোলা আকাশের নিচে আছি। গাছপালা ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল থেকে আমরা বিদ্যুৎহীন অবস্থায় আছি।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জে ঝড়ে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে দ্রুত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনের সহকারী জেনারেল ম্যানেজার রাশেদ আব্দুল্লাহ বলেন, ঝড়ে চারটি বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa