গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি ভোটকেন্দ্র এলাকায় অর্থ বিতরণের অভিযোগে শামিমুল ইসলাম নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ নির্বাচনকালীন আদালত।

বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শামিমুল ইসলাম কুড়িগ্রাম জেলার ভোটার এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে কর্মরত। অভিযোগ রয়েছে, তিনি গত রাত থেকে কালিয়াকৈর উপজেলার লতিফপুর ইউনিয়নে একটি প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেন।
পরবর্তীতে আদালতে উপস্থাপন করলে বিচারক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা জব্দ করা হয়।
এদিকে জানা গেছে, তাকে মুক্ত করার জন্য স্থানীয় একাধিক ব্যক্তি তদবির চালাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


