ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কিনা, সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে।
এতে উল্লেখ করা হয়, সাত দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ–১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের ঘটনায় আলোচনায় আসেন রুশ-বাংলা মডেল মনিকা কবির। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


