Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঘুরতে এসে মেঘনার তীরে সন্তান প্রসব করালেন চিকিৎসক
বরিশাল বিভাগীয় সংবাদ

ঘুরতে এসে মেঘনার তীরে সন্তান প্রসব করালেন চিকিৎসক

By Shamim RezaMay 27, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর তীরে এক ব্যতিক্রমী মানবিক ঘটনার জন্ম দিলেন তিন চিকিৎসক। বুধবার রাত ১১ টার দিকে প্রসব বেদনা নিয়ে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা থেকে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে বেতুয়া ঘাটে আসে মুক্তা নামের এক প্রসূতি। এ সময় নদীপাড়েই তার সন্তান প্রসব করান চিকিৎসকরা। এমন মানবিকতায় প্রশংসায় ভাসছেন তিন চিকিৎসক। অনেকেই এই ঘটনাটি স্যোশাল মিডিয়া ফেসবুক এ শেয়ার করেছেন।

সন্তান প্রসব

Advertisement

প্রমত্তা মেঘনার ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে মুক্তাকে বহনকারী বোটটি যখন চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্কের কাছে পৌঁছায় তখন রাত ১১ টা ১০ মিনিট। নদীর উত্তাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ঘাটে পৌঁছা মুক্তা ততক্ষণে প্রায় অচেতন। চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় মুক্তা আর তার অনাগত সন্তানের ভবিষ্যৎ। অথচ তাদের যাওয়ার কথা ছিল চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে যান স্বজনরা।

এমন সময় স্বর্গীয় দূত হিসেবে হাজির হন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক। অথচ এমন ঘটনার সাক্ষী হবেন তারা কল্পনাও করেননি।

জানা যায়, সারা দিনের ক্লান্তি কাটাতে প্রশান্তির খোঁজে বেতুয়ার মেঘনা পাড়ের খোলা রেস্টুরেন্টে এসেছিলেন ডা. সুরাইয়া ইয়াসমিন, ডা. ফাইয়াজ ও ডা. নাহিদ হাসান। বেতুয়া পার্কের মেঘনার ভাসমান চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। খাবারও চলে এসেছিল টেবিলে। এমন সময় সেখানে একজন গর্ভবতী মাসহ তার পরিবারের তিনজনকে নিয়ে একটি স্পিডবোট ভিড়ে। প্রসূতি মা তখন মাটিতে বসে প্রসব বেদনায় ছটফট করছিলেন।

প্রসূতি মায়ের কান্নাকাটি শুনে পার্কে আসা লোকজনের কেউ কেউ এগিয়ে যান। তখন প্রশান্তির খোঁজে আসা তিন চিকিৎসকও এগিয়ে আসেন প্রসূতি মায়ের সেবায়। ডা. সুরাইয়া তাৎক্ষণিক রোগীকে পরীক্ষা করেন।জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মায়ের প্রসব করান মেঘনা পাড়েই। মুক্তা-সবুজ দম্পতির ঘর আলোকিত করে আসে এক কন্যা সন্তান। শঙ্কা কাটিয়ে হাসি ফোটে স্বজনদের মধ্যে।

ডা. সুরাইয়া ইয়াসমিন বলেন, স্পিডবোট ঘাটে ভেড়ার পরই সিঁড়িতে বসে পড়েছেন মা। কাছে গিয়ে দেখলাম ভয়ঙ্কর অবস্থা। নবজাতকের মাথা বের হয়ে গেছে। সহকর্মী দুই চিকিৎসক নাহিদ হাসান ও ফাইয়াজকে নিয়ে দুই-এক মিনিটের পরামর্শ শেষে ব্লেড-সুতাসহ কিছু জরুরি উপকরণ পাশের ফার্মেসী থেকে সংগ্রহ করে বেড়িবাধেঁর ওপর কাপড়ের প্রাচীর দিয়ে সন্তান প্রসব করালাম।

তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম নিয়েছে। এ এক অনন্য দৃশ্য। প্রতিকূল পরিবেশে বিজয়ের আনন্দ।
নিজেকে তখন খুব সৌভাগ্যবান মনে হয়েছে।

ডা. নাহিদ হাসান বলেন, এমন একটি কাজে সম্পৃক্ত হওয়া ভাগ্যের ব্যাপার। এটাই আমাদের কাজ। কখনো ভাবিনি গভীর রাতে মেঘনার উত্তাল ঢেউ আছড়েপড়া কূলে একজন অসহায় মা আর তার নবজাতকের জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারব।

পুরুষ সেজে চাচিকে ভাগিয়ে বিয়ে করলেন তরুণী!

এই চিকিৎসক জানান, মাত্র ১০ মিনিটের মধ্যে নিরাপদভাবেই স্বাভাবিক প্রসব করানো হয়েছে। তারপর অ্যাম্বুলেন্স ডেকে মা ও তার নবজাতককে চরফ্যাশন হাসপাতালে আনা হয়। রাতভর পর্যবেক্ষণে রেখে বৃহস্পতিবার সকালে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026
অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

July 22, 2026

Latest News

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa