গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলে যুক্ত করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে সার্চে চালু হওয়া এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই সফলতার ধারাবাহিকতায় এবার ই-মেইল সেবাতেও এটি আনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এআই ওভারভিউ

Advertisement

গুগলের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরন দ্রুত বদলে যাচ্ছে। নতুন এই সুবিধা চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই-মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবে এআই। এতে ব্যবহারকারীরা সহজেই গুরুত্বপূর্ণ বার্তা শনাক্ত করতে পারবেন এবং কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

এছাড়া জিমেইলের সার্চ ব্যবস্থায় প্রশ্ন করেও তথ্য পাওয়া যাবে। ব্যবহারকারীর প্রশ্ন বিশ্লেষণ করে একাধিক ই-মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে একটি সারসংক্ষেপ তৈরি করবে এআই। ফলে সার্চ ফলাফল আরও দ্রুত, প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।

প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। এটি ব্যবহারের জন্য আগে থেকেই জেমিনাই ফর ওয়ার্কস্পেসসহ গুগল ওয়ার্কস্পেসের স্মার্ট ফিচার চালু রাখতে হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.