গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলেও যুক্ত করার উদ্যোগ নিয়েছে। সার্চে চালুর পর ব্যবহারকারীদের ইতিবাচক সাড়া পাওয়ায় ই–মেইল সেবাতেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই সুবিধা চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এআই

Advertisement

গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নয়নের ফলে অনলাইনে তথ্য খোঁজা ও ব্যবহারের ধরণ বদলে যাচ্ছে। নতুন ফিচার চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই–মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য এআই স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে উপস্থাপন করবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় মেইল শনাক্ত করতে পারবেন এবং কম সময়েই মূল তথ্য জানতে পারবেন।

এ ছাড়া জিমেইলের সার্চ ব্যবস্থাতেও আসছে নতুন পরিবর্তন। ব্যবহারকারীরা প্রশ্ন আকারে কিছু জানতে চাইলে এআই একাধিক ই–মেইল ও কথোপকথন বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে একটি সারসংক্ষেপ তৈরি করবে। এর ফলে অনুসন্ধান ফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে দাবি করেছে গুগল।

প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহারের জন্য আগে থেকেই জেমিনাই ফর ওয়ার্কস্পেস এবং গুগল ওয়ার্কস্পেসের স্মার্ট ফিচারস সক্রিয় রাখতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.