Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা গুগলে ডাক পেয়েছেন রাবি শিক্ষার্থী ফারহান
শিক্ষা

গুগলে ডাক পেয়েছেন রাবি শিক্ষার্থী ফারহান

By Shamim RezaJune 13, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : টেক জায়ান্ট গুগলে নিয়োগের অফার পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এস. এম. ফারহান শাহরিয়ার শুভ। প্রতিষ্ঠানটির পোল্যান্ডের ওয়ারশ্ অফিসে নিয়োগের অফার পেয়েছেন তিনি। সেখানে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন। তার জয়েনিংয়ের তারিখ ২রা অক্টোবর।

রাবি শিক্ষার্থী ফারহান

Advertisement

মঙ্গলবার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুব্রত প্রমাণিক। বর্তমানে শুভ ইনোসিস সলিউশনস নামের একটি সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয় ও ফারহান সূত্রে জানা গেছে, ফারহান শাহরিয়ার শুভ রাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫তম ব্যাচ ও ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার বাসা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামে। তিনি পূর্বধলা জে. এম. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুব্রত প্রমাণিক বলেন, ফারহান শাহরিয়ার শুভ নামের আমাদের এক শিক্ষার্থী গুগলে নিয়োগের অফার পেয়েছে। এটা আমাদের জন্য সত্যি আনন্দের বিষয়। সে দীর্ঘদিন ধরে গুগলে নিয়োগ পাওয়ার জন্য প্রসেসিংয়ের মধ্যে ছিল। অবশেষে গুগলে যোগ দেওয়ার অফার পেয়েছে সে।

অফার লেটারটি আমরা এখনো দেখিনি। তবে ফারহানের কাছে আছে। আমি তাকে বলেছি অফার লেটারটি স্ক্যান করে আমাদের বিভাগে পাঠিয়ে দিতে। ফারহানের আগে শাকিল নামের আরেক শিক্ষার্থী আমাদের বিভাগ থেকে গুগলে নিয়োগ পেয়েছিল।

হাঁড়িভাঙ্গা আমে সয়লাব বাজার, কেজি ৪০ টাকা

তিনি আরো বলেন, ফারহানের বিষয়টা অন্যদের জন্য গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণার। কারণ সে কিন্তু শাকিল-এর মতো বিভাগের প্রথম স্থান অর্জনকারী ছাত্র ছিল না। তারপরও তার দক্ষতা ও প্রচেষ্টা তাকে সফলতায় নিয়ে গেছে। ফারহান শেখালো একজন পজিশনধারী ছাত্র না হয়েও কীভাবে সফলতার চূড়ায় উত্তীর্ণ হওয়া যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

June 28, 2026
Teacher

প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

June 27, 2026
প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

June 25, 2026

Latest News

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Teacher

প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa