Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি গুগল ফটোসে এআই দিয়ে নিজের ছবি থেকেই মিম বানানোর সুযোগ
বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ফটোসে এআই দিয়ে নিজের ছবি থেকেই মিম বানানোর সুযোগ

By Mynul Islam NadimJanuary 27, 20262 Mins Read

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিধি আরও বিস্তৃত করতে গুগল এবার মিম তৈরির নতুন সুবিধা যুক্ত করেছে। গুগল ফটোস অ্যাপে আসা এই এআই-ভিত্তিক ফিচারের নাম ‘মি মিম’, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি ব্যবহার করে সহজেই ব্যক্তিগত ও মজার মিম তৈরি করতে পারবেন।

গুগল

Advertisement

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মি মিম’ এমন একটি সহজ ও ব্যবহারবান্ধব টুল, যা ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ দেবে। এই ফিচারে আগে থেকেই তৈরি বিভিন্ন মিম টেমপ্লেট ব্যবহার করা যাবে, আবার চাইলে নিজের পছন্দের ছবি আপলোড করেও মিম বানানো সম্ভব হবে। তৈরি করা মিম বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করাও যাবে খুব সহজে।

তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।

ফিচারটি চালু হলে গুগল ফটোস অ্যাপের নিচে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করে ‘মি মিম’ নির্বাচন করলেই মিম তৈরির প্রক্রিয়া শুরু করা যাবে। এরপর একটি টেমপ্লেট বেছে নিয়ে একটি রেফারেন্স ছবি যোগ করতে হবে। তৈরি হওয়া মিম পছন্দ না হলে আবার নতুন করে তৈরি করার জন্য রিজেনারেট অপশনও থাকছে।

গুগল জানিয়েছে, ভালো আলোতে তোলা পরিষ্কার ও সামনে থেকে তোলা পোর্ট্রেট ছবিতে এই ফিচারটি সবচেয়ে ভালো ফল দেয়। তবে পরীক্ষামূলক ফিচার হওয়ায় তৈরি মিম সব সময় মূল ছবির সঙ্গে পুরোপুরি মিলবে—এমন নিশ্চয়তা নেই বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মিম সংস্কৃতিকে কাজে লাগিয়ে গুগল ফটোসে এই ফিচার যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের বিনোদনমূলক অভিজ্ঞতা বাড়ে এবং দৈনন্দিন কাজে এআই ব্যবহারে আগ্রহ তৈরি হয়।

সূত্র: এনগ্যাজেট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

June 23, 2026
ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

June 23, 2026
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026

Latest News

বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa