Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি Google Pixel 10a ভারতে লঞ্চের দিনক্ষণ জানাল Google, টিজারেই মিলল ডিজাইনের ইঙ্গিত
বিজ্ঞান ও প্রযুক্তি

Google Pixel 10a ভারতে লঞ্চের দিনক্ষণ জানাল Google, টিজারেই মিলল ডিজাইনের ইঙ্গিত

By Shamim RezaFebruary 8, 20263 Mins Read

গত কয়েক বছর ধরেই Pixel সিরিজের স্মার্টফোন মানেই আলাদা এক ধরনের আগ্রহ। ক্যামেরা, সফটওয়্যার আর পরিচ্ছন্ন Android অভিজ্ঞতার জন্য এই ফোনগুলোর আলাদা কদর আছে। সেই ধারাবাহিকতায় এবার ভারতের বাজারে অপেক্ষাকৃত সাশ্রয়ী দামের একটি ফ্ল্যাগশিপ ফোন আনতে চলেছে Google। ফোনটির নাম Google Pixel 10a।

Google Pixel 10a

Advertisement

গত বছর আগস্টে Pixel 10 সিরিজের একাধিক প্রিমিয়াম মডেল লঞ্চের পর থেকেই আলোচনায় ছিল ‘a’ সিরিজের নতুন ফোন। অবশেষে সেই অপেক্ষার ইতি টানতে চলেছে Google। কোম্পানির প্রকাশ করা টিজার ভিডিও অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে যাচ্ছে Google Pixel 10a। একই দিন থেকে ফোনটির প্রি-অর্ডারও শুরু হবে বলে জানানো হয়েছে।

টিজার ভিডিওতে ফোনটির ডিজাইনের কিছু ঝলক দেখা গেছে। সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, Google এবারও ডিজাইনের ক্ষেত্রে সিম্পল ও পরিমিত পথেই হেঁটেছে। ফোনটির ব্যাক প্যানেলে হরিজেন্টাল স্টাইলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সবচেয়ে নজরকাড়া বিষয় হলো, এখানে কোনো বড় ক্যামেরা বাম্প নেই। আজকের দিনে যেখানে বেশিরভাগ ফোনেই ভারী ক্যামেরা মডিউল দেখা যায়, সেখানে Pixel 10a-এর ফ্ল্যাট রেয়ার ডিজাইন এটিকে আলাদা করে তুলবে।

ফোনটির ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন থাকবে, যা Pixel সিরিজের পরিচিত ডিজাইন ভাষার সঙ্গেই মানানসই। এই ফোনটি ভারতে অনলাইনে বিক্রি হবে বলে জানা গেছে, আর সেক্ষেত্রে পার্টনার হিসেবে থাকছে Flipkart।

দামের বিষয়ে Google এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ইউরোপীয় বাজারের লিক থেকে জানা গেছে, ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। 128GB ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম প্রায় €500 এবং 256GB ভ্যারিয়েন্টের দাম প্রায় €600। ভারতীয় বাজারে সাধারণত ইউরোপের তুলনায় দাম কিছুটা কম রাখা হয়, তাই ধারণা করা হচ্ছে ফোনটি ৫০ হাজার টাকার আশপাশে লঞ্চ হতে পারে।

স্পেসিফিকেশনের দিক থেকেও Pixel 10a বেশ শক্তিশালী হতে চলেছে। লিক অনুযায়ী, এতে 6.28 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ব্যাটারির ক্ষেত্রে এবার আগের তুলনায় বড় আপগ্রেড দেখা যেতে পারে। ফোনটিতে 5100mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে ভালো ব্যাকআপ দেবে বলে আশা করা যায়।

চার্জিং ফিচার নিয়ে এখনও নিশ্চিত তথ্য না মিললেও, 30W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। ক্যামেরা বিভাগে Pixel সিরিজের ঐতিহ্য বজায় রাখতেই Google জোর দিচ্ছে। ফোনটিতে 48MP Quad PD প্রাইমারি সেন্সর এবং 13MP Ultra wide লেন্সের ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরার কথাও শোনা যাচ্ছে।

ভারতের বাজারে এই ফোনটির অবস্থানও বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি সত্যিই ৫০ হাজার টাকার কাছাকাছি দামে Pixel 10a লঞ্চ হয়, তাহলে এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে OnePlus 15R ও আসন্ন iQOO 15R-এর মতো ফোনগুলোর সঙ্গে। পাশাপাশি প্রিমিয়াম ডিজাইন ও সফটওয়্যার অভিজ্ঞতার কারণে এটি আলাদা করে নজর কাড়তে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সব মিলিয়ে বলা যায়, Google Pixel 10a এমন এক সময়ে আসছে, যখন ভারতের মিড-প্রিমিয়াম স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। ১৮ ফেব্রুয়ারির লঞ্চ ইভেন্টেই পরিষ্কার হবে, Google এই প্রতিযোগিতায় কতটা শক্ত অবস্থান নিতে পারছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa