ভাষার দেয়াল ভেঙে মানুষের যোগাযোগকে সহজ করার যাত্রা শুরু হয়েছিল একেবারে নীরবে। সেই ছোট্ট উদ্যোগই আজ বিশ্বজুড়ে কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। দুই দশক পূর্তি উপলক্ষে এবার নতুন চমক নিয়ে এসেছে গুগল ট্রান্সলেট—এখন থেকে এটি শুধু অনুবাদ নয়, সঠিক উচ্চারণ শেখাতেও সহায়তা করবে।

গুগল

Advertisement

২০০৬ সালের ২৮ এপ্রিল যাত্রা শুরু করে গুগলের এই অনুবাদ সেবা। ২০ বছর পূর্তি উপলক্ষে গুগল ট্রান্সলেটে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে নতুন ফিচার ‘প্রনানসিয়েশন প্র্যাকটিস’। প্রাথমিকভাবে এটি ভারত ও যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। এই সুবিধার মাধ্যমে ইংরেজি, স্প্যানিশ ও হিন্দি—এই তিনটি ভাষার উচ্চারণ অনুশীলন করা যাবে।

নতুন এই ফিচারে ব্যবহারকারীরা নির্দিষ্ট শব্দ বা বাক্য উচ্চারণ করলে কৃত্রিম বুদ্ধিমত্তা তা বিশ্লেষণ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে। ফলে বিদেশি ভাষায় কথা বলার আগে নিজের উচ্চারণ শুদ্ধ করে নেওয়া আরও সহজ হবে। অ্যাপের ‘অ্যাস্ক’ ও ‘আন্ডারস্ট্যান্ড’ বাটনের মাধ্যমে এই অনুশীলন করা যাবে বলে জানিয়েছে গুগল।

সুন্দর পিচাই জানিয়েছেন, গত দুই দশকে ট্রান্সলেটের প্রযুক্তিতে বড় পরিবর্তন এসেছে। শুরুতে এটি পরিসংখ্যানভিত্তিক মেশিন লার্নিংয়ের ওপর নির্ভর করত, যেখানে শব্দ ধরে ধরে অনুবাদ করা হতো। বর্তমানে এটি উন্নত জেমিনি এআই মডেলের মাধ্যমে আরও প্রাসঙ্গিক ও নির্ভুল অনুবাদ দিতে সক্ষম।

গুগল জানিয়েছে, বর্তমানে প্রতি মাসে ১০০ কোটিরও বেশি মানুষ এই সেবা ব্যবহার করেন। এর মধ্যে সবচেয়ে বেশি অনূদিত বাক্য হলো “থ্যাঙ্ক ইউ”, এরপর রয়েছে “হাউ আর ইউ?”, “আই লাভ ইউ” এবং “প্লিজ”। সবচেয়ে বেশি অনুবাদ হয় ইংরেজি থেকে স্প্যানিশ ভাষায়। এরপর রয়েছে ইন্দোনেশীয়, পর্তুগিজ, আরবি ও তুর্কি ভাষা। পাশাপাশি ইংরেজি থেকে হিন্দি, বাংলা ও মালয়ালম ভাষায় অনুবাদের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: গ্যাজেট ৩৬০ ডিগ্রি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.