আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটেই ‘না’ ভোট জয়ী হয়েছে। গোপালগঞ্জে গণভোট দিয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার। এর মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন। আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ভোটার। তাই এ জেলায় ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে।

শুক্রবার গোপালগঞ্জের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত গণভোটের রেজাল্টশিট থেকে এসব তথ্য জানা গেছে।
এতে দেখা গেছে, গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ ) আসনে গণভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪টি। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৯৮ জন ভোটার। আর ‘হ্যা’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।
গোপালগঞ্জে-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৭ হাজার ২৯০ জন। আর ‘হ্যা’ ভোট দিয়েছেন ৩৪ হাজার ৩০২ জন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১ লাখ ২৬ হাজার ৮৬৬ জন গণভোট দিয়েছেন। ‘না’ এর বাক্সে পড়েছে ৯৩ হাজার ৩৬৮ ভোট। ‘হ্যা’ বাক্সে পড়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


