Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলায় অসময়ের তরমুজ চাষ বাড়ছে
ঢাকা বিভাগীয় সংবাদ

গোপালগঞ্জ সদর উপজেলায় অসময়ের তরমুজ চাষ বাড়ছে

By Shamim RezaAugust 19, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : টুঙ্গিপাড়ার গোপালগঞ্জ সদর উপজেলায় অসময়ের তরমুজ চাষ বাড়ছে। কৃষক এ তরমুজ চাষ করে লাভের মুখ দেখছেন। তাই গোপালগঞ্জ সদর উপজেলার ঘেরপাড়ে অসময়ের তরমুজ চাষে ঝুঁকছেন কৃষকরা। গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ বছরে আগে অসময়ের তরমুজ চাষ শুরু হয়। তখন মাত্র ২০ শতাংশ জমিতে এ তরমুজের চাষ করেন কৃষক । তখন প্রতি শতাংশে এ তরমুজ ১৮০ কেজি ফলন দিয়েছিল ।

তরমুজ চাষ

Advertisement

১ শতাংশ জমিতে তারমুজ চাষে কৃষকের খরচ হয়েছে ২০০০ টাকা। আর বিক্রি নেমেছে ৭ হাজার ২০০ টাকা। খরচ বাদে অসময়ের তরমুজ চাষে কৃষক শতংশে ৫ হাজার ২০০ টাকা লাভ করেছেন। তারপর থেকেই প্রতি বছর ঘেরপাড়ের আনাবাদি জমিতে তরমুজ চাষ বৃদ্ধি পেতে শুরু করে।

ওই কর্মকর্তা আরো বলেন, এ বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ একর জমিতে অসময়ের তরমুজের চাষ হয়েছে। প্রতি একরে ১৮ মেট্রিক টন তরমুজ ফলনের আশাকরা হচ্ছে। সেই হিসেবে ৫ একরে ৯০ মেট্রিক টন তরমুজ উৎপাদিত হবে। প্রতি কেজি তরমুজ কৃষক ক্ষেত থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। সে হিসাবে এ তরমুজের বাজার দর ৪০ লাখ ৫০ হাজার টাকা।

কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, অসময়ের তরমুজ খুবই রসালো। ভেতরের অংশ বেশ লাল । এ তরমুজ প্রচুর মিষ্টি। তরমুজ খেতে সুস্বাদু। বাজারে এ তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। তাই কৃষক বাড়তি দামে তরমুজ বিক্রি করে লাভবান হচ্ছেন।

মাফরোজা আক্তার আরো বলেন ২০৪১ সালের মধ্যে আমরা কৃষকের আয় দ্বিগুণ করে দিতে চাই। তাই কৃষকদের দিয়ে আমরা উচ্চ মূল্যের ফসল আবাদ করাচ্ছি। উচ্চ মূল্যের ফসল বিক্রি করে কৃষক অধিক লাভবান হচ্ছেন। এতে একদিকে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার বলেন, ৫ বছর আগে ১ জন কৃষক ঘেরপাড়ে অসময়ের তরমুজ চাষ শুরু করেন। তার দেখাদেখি এখন অন্তত ৩০ জন কৃষক তরমুজের আবাদ সম্প্রসারণ করেছেন। তাদের তরমুজের ফলন বেশ ভালো হয়েছে। বাজারে তরমুজের দাম ভালো রয়েছে। তাই তরমুজ বিক্রি করে কৃষক মোটা অংকের লাভের আশা করছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর স্কুলপাড়া গ্রামের তরমুজ চাষি নির্মলেন্দু বিশ্বাস বলেন, আমার ৭০ শতাংশের ঘেরে ২০ শতাংশ পাড় রয়েছে। ৪ বছর আগে এ ঘেরপাড় আনাবাদি পড়ে থাকত। তখন কৃষি বিভাগের পরামর্শে ও কৃষি উপকরণ সহযোগিতা পেয়ে ঘেরপাড়ে তরমুজের চাষ করি। এ চাষাবাদ অব্যাহত রয়েছে। এ বছরও ঘেরপাড়ের তরমুজের ফলন ভালো হয়েছে। প্রতিটি তরমুজের ওজন দেড় কেজি থেকে আড়াই কেজি সাইজের হয়েছে। ভালো দামে তরমুজ বিক্রি করে লাভবান হতে পারব বলে আশা করছি। বিগত বছর গুলোতেও তরমুজ চাষ করে ভালো টাকা উপার্জণ করতে পেরেছি।

একই গ্রামের কৃষক অবণী বিশ্বাস বলেন, আমার প্রতিবেশী নির্মলেন্দু বিশ্বাস গত ৪ বছর ধরে তরমুজের চাষ করে আসছে। তার দেখাদেখি কৃষি বিভাগের সহযোগিতা, প্রশিক্ষণ ও পরামর্শ পেয়ে আমিও ২৫ শতাংশ ঘেরপাড়ের অনাবাদি জমিতে তরমুজের চাষ করেছি। এক্ষেত্রে প্রতিবেশী নির্মলেন্দু বিশ্বাস সব ধরণের সহযোগিতা করেছে। আমার ঘেরপাড়েও তরমুজের বাম্পার ফলন হয়েছে। আশা করছি ২৫ শতাংশে অসময়ের তরমুজের অন্তত সাড়ে ৪ টন ফলন পাব। এ তরমুজ বিক্রি করে ২ লাখ ২ হাজার ৫০০ টাকা পাব । ৫০ হাজার টাকা খরচ বাদে এ তরমুজ থেকে অন্তত ১ লাখ ৫০ হাজার টাকা আয় করতে পারব বলে আশা করছি।

কাউকে প্রমিজ করার আগে ৫টি বিষয় মাথায় রাখুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার বলেন, আগে কৃষক ঘেরপাড়ে শুধু শাক, সবজির আবদ করতেন। প্রতি কেজি শাক সবজি গড়ে ২০ টাকা দরে বিক্রি হয়। পক্ষান্তরে চরমুজ চাষ করে কৃষক প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করতে পারেন। তাই কৃষকদের নিয়ে আমরা উচ্চমূল্যের ফসল আবাদ করাচ্ছি। এতে কৃষক লাভবান হচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa