Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৮২৪ কোটি ১৬ লাখ টাকা জরিমানার মুখে গুগল
বিজ্ঞান ও প্রযুক্তি

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৮২৪ কোটি ১৬ লাখ টাকা জরিমানার মুখে গুগল

By Mynul Islam NadimJanuary 29, 20262 Mins Read

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি গুগল এবার বড় ধরনের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আইনি জটিলতায় পড়েছে। ব্যবহারকারীদের অজান্তে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যক্তিগত কথোপকথন শোনার অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তিতে ৬৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮২৪ কোটি ১৬ লাখ টাকা।

গুগল

Advertisement

অভিযোগে বলা হয়, স্মার্টফোনে লোকেশন পরিষেবা চালু থাকলে ব্যবহারকারীর চলাচল, অনলাইন কার্যক্রম ও ডিজিটাল অভ্যাস সম্পর্কে বিস্তৃত তথ্য সংগ্রহ করতে পারে গুগল। পাশাপাশি গুগল সার্চ ও ইউটিউবে করা অনুসন্ধান দীর্ঘ সময় ধরে তাদের সার্ভারে সংরক্ষিত থাকে। অনেক ক্ষেত্রে ভয়েস কমান্ডের মাধ্যমে করা সার্চ থেকেও ব্যবহারকারীর আচরণগত তথ্য সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়।

মামলার নথিতে উল্লেখ করা হয়, গুগল অ্যাসিস্ট্যান্ট এমন ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করেছে, যেগুলোর জন্য ব্যবহারকারীদের কোনো বৈধ অনুমতি নেওয়া হয়নি। আরও অভিযোগ রয়েছে, এসব অডিও তথ্যের একটি অংশ বিজ্ঞাপন কার্যক্রমে ব্যবহার করা হয়েছে, যদিও এ বিষয়ে ব্যবহারকারীদের আগাম জানানো হয়নি বা সম্মতি নেওয়া হয়নি।

ভুক্তভোগীদের মতে, এটি সরাসরি ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। তাদের দাবি, ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া ব্যক্তিগত কথাবার্তা শোনা বা সংরক্ষণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে গুগল সব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, তারা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তবুও দীর্ঘদিন ধরে চলমান আইনি লড়াই ও উচ্চ আদালত ব্যয় এড়াতে মামলাটি নিষ্পত্তির সিদ্ধান্ত নেয় গুগল।

এ ধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০২১ সালে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’-কে কেন্দ্র করে ওঠা একই ধরনের অভিযোগে অ্যাপলকে ৯৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এছাড়া গোপনীয়তা সংক্রান্ত আরেক মামলায় গত বছর টেক্সাস প্রশাসনের সঙ্গে সমঝোতার মাধ্যমে ১.৪ বিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছিল গুগল।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীর তথ্য সুরক্ষা নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের মামলা আরও বাড়ার আশঙ্কাও করছেন তারা।

সূত্র: টেকক্রাঞ্চ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

June 23, 2026
ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

June 23, 2026
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026

Latest News

বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa