কুষ্টিয়া শহরের মালাই চা ও পোড়া রুটি এখন আর শুধু সাধারণ খাবার নয়, বরং এক বিশেষ স্বাদের অভিজ্ঞতা। সন্ধ্যা নামলেই রাস্তার পাশে ধোঁয়া ওঠা চা আর আগুনে সেঁকা রুটির সুগন্ধ মানুষকে আকর্ষণ করে। এই সহজ অথচ ব্যতিক্রমী খাবারটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, অনেকেই দূরদূরান্ত থেকে এর স্বাদ নিতে আসেন। তবে চাইলে খুব সহজেই ঘরেই তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী খাবার।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন পোড়া পাউরুটি ও মালাই চা—
উপকরণ:
-একটি মাঝারি আকারের পাউরুটি
-দুই টেবিল চামচ মাখন
-এক টেবিল চামচ চিনি
-আধা লিটার ফুল ক্রিম দুধ
-দুই টেবিল চামচ দুধের সর বা মালাই
-তিন চা চামচ চা পাতা
-দুই চা চামচ চিনি
প্রস্তুত প্রণালি:
প্রথমে পাউরুটির ওপর সমানভাবে মাখন মাখিয়ে নিন। এরপর হালকা করে চিনি ছিটিয়ে দিন, যাতে পোড়ানোর সময় তা গলে গিয়ে মিষ্টি স্বাদ তৈরি করে। একটি কাঁটা চামচ বা কাঠিতে গেঁথে চুলার হালকা আঁচে ধীরে ধীরে ঘুরিয়ে সেঁকে নিন। রুটি হালকা বাদামি ও মুচমুচে হলে নামিয়ে ফেলুন।
মালাই তৈরির জন্য দুধ ভালোভাবে জ্বাল দিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে ঠান্ডা হতে দিন। এতে ওপরের দিকে সর জমে যাবে, সেটি আলাদা করে তুলে রাখুন।
এরপর আবার দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করুন। এতে চা পাতা ও চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। চা তৈরি হয়ে গেলে ছেঁকে কাপে ঢালুন। ওপরে তুলে রাখা মালাই দিয়ে দিন।
এবার গরম গরম মালাই চায়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পোড়া রুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


