গরম যত বাড়ছে, ততই শরীর ও মন চায় একটু ঠান্ডা আর সতেজতার ছোঁয়া। এই সময় বাজারে সহজেই পাওয়া যায় লাল, রসালো তরমুজ—যা শুধু ফল হিসেবেই নয়, ভিন্ন স্বাদের মজাদার ডেজার্ট তৈরিতেও ব্যবহার করা যায়। তেমনই একটি সহজ ও সুস্বাদু রেসিপি হলো তরমুজের পুডিং।

পুডিং

Advertisement

তরমুজের পুডিং

কম উপকরণে অল্প সময়েই তৈরি করা যায় এই ডেজার্টটি। গরমের দিনে এটি যেমন ঠান্ডা অনুভূতি দেয়, তেমনি মিষ্টি স্বাদে মনও ভরিয়ে তোলে। পরিবারের সবাই নিশ্চয়ই পছন্দ করবে এই ব্যতিক্রমী পুডিং।

প্রস্তুত প্রণালী
প্রথমে তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে বিচি ফেলে দিন। এরপর পানি না দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা তরমুজ ছেঁকে রস আলাদা করে নিন। এবার তিন কাপ তরমুজের রসের সঙ্গে পরিমাণমতো চিনি, আগার আগার এবং সামান্য লেবুর রস মিশিয়ে চুলায় বসান।

মিশ্রণটি ফুটে উঠলে কিছুক্ষণ নেড়ে নিন, যাতে চিনি পুরোপুরি গলে যায় এবং রস কিছুটা ঘন হয়। এরপর নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন সেট হওয়ার জন্য।

প্রায় ৩০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন ঠান্ডা ও সুস্বাদু তরমুজের পুডিং—গরমের দিনে যা দেবে এক অন্যরকম প্রশান্তি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.