Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ব্যবহারিক পরীক্ষা না দিয়েও জিপিএ ৪.৭২ পেল
বরিশাল বিভাগীয় সংবাদ শিক্ষা

ব্যবহারিক পরীক্ষা না দিয়েও জিপিএ ৪.৭২ পেল

By iNews DeskAugust 4, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভোলার লালমোহনে তিন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা না দিয়েও ফলাফলে জিপিএ ৪.৭২ পেয়ে পাস করেছে এক ছাত্র। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে এমনই ভৌতিক ফলাফল এসেছে।

ব্যবহারিক পরীক্ষা না দিয়েও জিপিএ ৪.৭২ পেল

জানা যায়, তিন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা বাকী থাকতেই মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্খিতভাবে প্রাণ হারায় মোহাম্মদ আহসানুল হক প্রভাত নামের ওই ছাত্র। তার রোল নং ১০২৯৮৭, রেজিষ্ট্রেশন নং-২০১৫১৬৮৫০৯। গত ২৯ মে পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা দিয়ে প্রভাত বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। চরফ্যাশন থেকে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে নিজ বাড়ি কিশোরগঞ্জ গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিটুমিনবোঝাই ট্রলির ধাক্কায় নিহত হন প্রভাত।

গত ৩০ মে ও ৩১ মে প্রভাতের জীববিজ্ঞান, আইসিটি ও কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা বাকী ছিল। প্রভাতের বন্ধুরা ৩০ মে সকালে প্রভাতের জানাজা পড়ে এসে অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে। যা ওইদিন বিভিন্ন অনলাইনসহ প্রিন্ট পত্রিকায়ও প্রকাশ হয়েছিল। তবে ২৮ জুলাই প্রকাশিত বরিশাল শিক্ষা বোর্ডের লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল শীটে দেখা যায় প্রভাত ৪.৭২ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

Advertisement

এ বিষয়ে প্রভাতের পরীক্ষার কেন্দ্র সচিব লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খানম বলেন, ‘আমরা পরবর্তী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত দেখিয়েছিলাম, পরে কী হয়েছে আমাদের জানা নেই।’

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ‘নিয়মানুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থী ফেল থাকবে। ব্যবহারিক পরীক্ষাও মূল পরীক্ষার অংশ। প্রভাতের পাস কিভাবে আসলো তা সংশ্লিষ্ট বিদ্যালয় বলতে পারবে।’

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান বলেন, ‘যাচাই বাছাই না করে কিছু বলতে পারবো না।’

তবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে পাস করার কোনো সুযোগ নেই। তার নাম্বার কিভাবে এলো তা আমরা খতিয়ে দেখবো।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa