Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হ্যাকারদের ফাঁদ রুখতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার
বিজ্ঞান ও প্রযুক্তি

হ্যাকারদের ফাঁদ রুখতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার

By Mynul Islam NadimFebruary 2, 20262 Mins Read
Advertisement

ডিজিটাল দুনিয়ায় হ্যাকারদের ফাঁদ প্রতিনিয়ত ছায়ার মতো ঘিরে রাখছে ব্যবহারকারীদের। কখন, কে সেই ফাঁদে পা দেবেন, তা পূর্বাভাস দেওয়া মুশকিল। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রতারণার লক্ষ্যবস্তু হয়ে থাকেন। লোভনীয় অফার, তাৎক্ষণিক ক্যাশব্যাক বা এক্সক্লুসিভ ডিলের আড়ালে প্রতারকরা ব্যবহারকারীদের আর্থিক এবং ব্যক্তিগত ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন। প্রতিদিনই অসংখ্য মানুষ এই ধরনের ফাঁদে পড়ে ক্ষতির মুখোমুখি হচ্ছেন।

নিরাপত্তা ফিচার

এই অবস্থায় ব্যবহারকারীদের সুরক্ষা জোরদার করতে হোয়াটসঅ্যাপ আনতে যাচ্ছে নতুন একটি নিরাপত্তা ফিচার, যার নাম দেওয়া হয়েছে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। এটি মূলত এক ধরনের ওয়ান-ক্লিক সিকিউরিটি অপশন। একবার সক্রিয় করলে একাধিক নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

এই সেটিংস চালু হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। ফলে কোনো পরিচিত কনট্যাক্টের এনক্রিপশন কোড পরিবর্তিত হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়া যাবে।

এছাড়া, ব্যবহারকারীর লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি এবং প্রোফাইল লিঙ্ক কেবল পরিচিত কনট্যাক্টদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অজানা নম্বর থেকে পাঠানো ছবি, ভিডিও বা অডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হবে।

অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হবে, যাতে ব্যবহারকারী বিরক্তিকর বা সন্দেহজনক কল থেকে মুক্ত থাকেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু করা হবে। বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী বা যাদের সাইবার আক্রমণের ঝুঁকি বেশি, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর।

তবে, হোয়াটসঅ্যাপ স্পষ্ট করেছে এটি ঐচ্ছিক ফিচার, চাইলে ব্যবহারকারীরাই এটি চালু করতে পারবেন। সাম্প্রতিক সময়ে মেটা কর্মীদের ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দেখা সংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটেও এই ফিচারের ঘোষণা প্রযুক্তি বিশ্লেষকরা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নিরাপত্তা ফিচার
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Xiaomi UltraThin Magnetic Power Bank

Xiaomi UltraThin Magnetic Power Bank বাজারে এল নতুন ডিজাইনে

February 2, 2026
জীবাশ্মভাণ্ডার

চীনে ৫১২ মিলিয়ন বছর পুরনো বিশাল জীবাশ্মভাণ্ডারের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

February 1, 2026
inf

ইনফিনিক্স নোট এজ : প্রিমিয়াম লুক, ৬৫০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

February 1, 2026
Latest News
Xiaomi UltraThin Magnetic Power Bank

Xiaomi UltraThin Magnetic Power Bank বাজারে এল নতুন ডিজাইনে

জীবাশ্মভাণ্ডার

চীনে ৫১২ মিলিয়ন বছর পুরনো বিশাল জীবাশ্মভাণ্ডারের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

inf

ইনফিনিক্স নোট এজ : প্রিমিয়াম লুক, ৬৫০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

ব্যক্তিগত তথ্য

আপনার ব্যক্তিগত তথ্য চুরি করছে অ্যাপ, যেভাবে সুরক্ষিত রাখবেন

ই-মেইল

ফিশিং ই-মেইল চেনার ৭টি সহজ উপায়

Galaxy S26 Ultra

Galaxy S26 Ultra : নতুন প্রাইভেসি ফিচার, স্মার্টফোন ব্যবহারে আসছে বড় পরিবর্তন

Bike

Custom Royal Enfield Guerrilla 450 : একেবারে নতুন নজরকাড়া রূপে বাজারে এলো

ক্লোজ ফ্রেন্ডস ফিচার

ক্লোজ ফ্রেন্ডস ফিচারে বড় পরিবর্তনের ইঙ্গিত ইনস্টাগ্রামের

সেরা ৬ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ স্মার্টফোন : ফিচার, পারফরম্যান্স ও ব্যাটারিতে এগিয়ে কারা

বৈদ্যুতিক গাড়ি

চার্জিং স্টেশন ছাড়াই চলবে বৈদ্যুতিক গাড়ি, তিউনিসিয়ার নতুন উদ্ভাবন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.