Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা-ভাঙচুর
Bangladesh breaking news জাতীয়

মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা-ভাঙচুর

By Shamim RezaAugust 5, 2024Updated:August 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়ার বাসায় হামলা চালানো হয়েছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যার একটু আগে এ ঘটনা ঘটে। হানিফ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য।

Hanif

Advertisement

এছাড়া কুষ্টিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুরো শহর রণক্ষেত্রে পরিনত হয়। আন্দোলনকারীরা শহরের এনএস রোড এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেট থেকে চৌড়হাস মোড় পর্যন্ত এলাকার বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।

তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে এবং মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দকে মারধর করে। হামলায় বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও নিউ নেশন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ আহত হন।

এরপর আন্দোলনকারীরা শহরের চার রাস্তার মোড়ে অবস্থিত কুষ্টিয়া মডেল থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ রাবার বুলেট এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করলে হামলাকারীরা সেখান থেকে সরে যায়। তারা শহরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে এবং সেখানে আগুন লাগিয়ে দেন।

এরপরই আন্দোলনকারীরা কুষ্টিয়ার মজমপুরের ট্রাফিক পুলিশের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়।

সংঘর্ষের সময় শহরের মুজিব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে আগুন দেয়া হয়। এছাড়াও ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সন্ধ্যার ছয়টার পর তারা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি’র পিটিআই রোডের বাড়িতে হামলা চালায়। ভেঙে ফেলা হয় একটি মোটরসাইকেল এবং আসবাবপত্র। পরে পুলিশ গিলে টিয়ারশেল এবং রাবার বুলেট ছুড়লে হামলাকারীরা চলে যায়।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল লোক এই হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, পুলিশ চরম ধৈর্য্যের পরিচয় দেয়ার পরও তারা ব্যাপক তাণ্ডব চালায়। পুলিশ তাদের থামাতে প্রাণপন চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না। তবে পুলিশের কয়েকজন আহত হয়েছেন।

বিয়ের আগে সঙ্গীর যেসব বিষয় অবশ্যই জেনে নিবেন

এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে। রোববার এই কর্মসূচির প্রথম দিনে সরকার-সমর্থিত নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকাসহ ২০টি জেলা-মহানগরে অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa