নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় নৌবাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানার সামনে এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত এ দুঃখ প্রকাশ করেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় নৌবাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানার সামনে এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত এ দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌবাহিনী ক্যাম্পের পেছনে রাত ৮টার দিকে কিছু দুষ্কৃতিকারী জমিজমা সংক্রান্ত বিষয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এ সময় প্রাথমিকভাবে নৌবাহিনীর সদস্যরা ধারণা করে যে নৌবাহিনীর ক্যাম্পে আক্রমণ করা হচ্ছে। তাৎক্ষণিক নৌবাহিনী সদস্যরা ওই স্থানে ছুটে যায় এবং দুষ্কৃতিকারীদের ধাওয়া করে। এই পরিস্থিতিতে বিএনপি প্রার্থী শামীম সাহেবের বাসায় দুষ্কৃতিকারীদের ধরার জন্য কিছু নৌবাহিনী প্রবেশ করেন। এমন একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির প্রেক্ষিতে ভুল বোঝাবুঝির জন্য নৌবাহিনী দুঃখ প্রকাশ করছে।
তিনি আরও বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভবিষ্যতে যেন না হয় আমরা আরও সতর্ক থাকব।’
এই পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের অপত্য থেকে আপনারা দূরে থাকুন এবং অপত্য ছড়ানো থেকে বিরত থাকুন। পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। বাংলাদেশ নৌবাহিনী ক্যাম্প আক্রান্ত হয়নি। আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে হাতিয়ার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকব।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিয়া দ্বীপ কলেজের পাশে নৌবাহিনীর ক্যাম্পের পাশে জায়গা দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ বিস্ফোরণ ঘটায়। এতে নৌবাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হয়েছে মনে করে ঘটনাস্থলে বেরিয়ে আসে। এ সময় দুষ্কৃতিকারীদের কয়েকজন দৌড়ে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসার দিকে ঢুকে পড়ে। পেছনে পেছনে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করেন। দুষ্কৃতিকারীদের ধরতে গিয়ে কয়েকটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বাসার বাইরে অবস্থান করছিলেন। পরে তিনি সংবাদ পেয়ে বাসায় এসে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। আলোচনার একপর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পারে এবং পরে দুঃখ প্রকাশ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


