Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি Honor Win Turbo 5G : 10000mAh ব্যাটারি ও 16GB RAM নিয়ে বাজারে নতুন স্মার্টফোন
বিজ্ঞান ও প্রযুক্তি

Honor Win Turbo 5G : 10000mAh ব্যাটারি ও 16GB RAM নিয়ে বাজারে নতুন স্মার্টফোন

By Shamim RezaJune 1, 20263 Mins Read

চীনের বাজারে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান Honor। কোম্পানির Win সিরিজের নতুন সংযোজন হিসেবে আসা Honor Win Turbo 5G মডেলটি বড় ব্যাটারি, উচ্চ ক্ষমতার RAM এবং আধুনিক কানেক্টিভিটি সুবিধার কারণে ইতোমধ্যে প্রযুক্তি অঙ্গনে আলোচনায় এসেছে।

Honor Win Turbo 5G

Advertisement

নতুন এই স্মার্টফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর 10000mAh ব্যাটারি। Honor-এর তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ডিভাইসটি টানা ২২ ঘণ্টা পর্যন্ত শর্ট ভিডিও বা রিলস দেখার সুবিধা দিতে সক্ষম। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব ৭.৯৮ মিলিমিটার এবং ওজন ২১৬ গ্রাম রাখা হয়েছে।

চার্জিং সুবিধার ক্ষেত্রেও ডিভাইসটিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। Honor Win Turbo 5G-তে রয়েছে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট। পাশাপাশি 27W reverse charging সুবিধা থাকায় এই ফোন ব্যবহার করে ইয়ারবাড, স্মার্টওয়াচ কিংবা অন্য মোবাইল ডিভাইস চার্জ করা সম্ভব হবে।

ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ৬.৭৯ ইঞ্চির 1.5K AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে। 2640 × 1200 পিক্সেল রেজোলিউশনের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM Dimming এবং সর্বোচ্চ 8000nits পিক ব্রাইটনেস সমর্থন করে। এছাড়া Oasis Eye AI Protection ফিচার যুক্ত করা হয়েছে, যা ক্ষতিকর ব্লু লাইটের প্রভাব কমাতে সহায়তা করবে বলে কোম্পিানির দাবি।

সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি Android 16 ভিত্তিক Magic UI 10.0-এ পরিচালিত হয়। প্রসেসিংয়ের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত MediaTek Dimensity 8500-Racing Edition Octa-Core Processor, যার ক্লক স্পিড 3.4GHz পর্যন্ত। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য যুক্ত করা হয়েছে Arm Mali-G720 MC8 GPU।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর মধ্যে 50 Megapixel OIS সমর্থিত প্রধান ক্যামেরার সঙ্গে রয়েছে 5 Megapixel Ultra Wide Lens। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 16 Megapixel ক্যামেরা।

মেমোরি ও কানেক্টিভিটির ক্ষেত্রেও ডিভাইসটি উচ্চমানের হার্ডওয়্যার নিয়ে এসেছে। Honor Win Turbo 5G LPDDR5X Ultra RAM সমর্থন করে এবং Hongyan Communication প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্বল সিগন্যাল এলাকায়ও উন্নত নেটওয়ার্ক সংযোগ দেওয়ার দাবি করেছে কোম্পানি। এর সঙ্গে রয়েছে C1+ RF Enhancement Chip।

ডিভাইসটিকে জল ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। পাশাপাশি Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, Infrared Sensor এবং In-Display Fingerprint Sensor-এর মতো ফিচারও যুক্ত করা হয়েছে।

চীনের বাজারে Honor Win Turbo 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উন্মোচন করা হয়েছে। 12GB RAM ও 256GB Storage সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২৯৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার ২৯০ টাকার সমান। 12GB RAM ও 512GB Storage সংস্করণের দাম ৩৫৯৯ ইউয়ান বা প্রায় ৫০ হাজার ৪৯০ টাকা। অন্যদিকে 16GB RAM ও 512GB Storage সংস্করণ বাজারে এসেছে ৪১৯৯ ইউয়ান মূল্যে, যা প্রায় ৫৮ হাজার ৯০০ টাকার সমপরিমাণ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বড় ব্যাটারি, উচ্চ ক্ষমতার হার্ডওয়্যার এবং আধুনিক সংযোগ সুবিধার সমন্বয়ে Honor Win Turbo 5G চীনের বাজারে নতুন একটি বিকল্প হিসেবে যুক্ত হয়েছে। ডিভাইসটির বিভিন্ন বৈশিষ্ট্য মূলত দীর্ঘ সময় ব্যবহার এবং উচ্চ পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের লক্ষ্য করেই উপস্থাপন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
10000mAh Battery 16GB RAM AMOLED display Android 16 China Launch fast charging Honor Smartphone Honor Win Turbo 5G Magic UI 10.0 MediaTek Dimensity 8500 Smartphone News Technology News
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa