জুমবাংলা ডেস্ক : অনেকেরই স্বপ্ন Google এ চাকরি করা। মার্কিন যুক্তরাষ্ট্রের যেসকল কোম্পানিগুলো বেশি স্যালারি দিয়ে থাকে তার মধ্যে অন্যতম গুগল। এখানে চাকরি পেতে হলে আপনার প্রাতিষ্ঠানিক পরীক্ষায় খুব বেশি নম্বর না পেলেও হবে। তবে আপনার উপস্থিত কিছু বুদ্ধি থাকতে হবে। আজকের প্রতিবেদনে আলোচনা করবো গুগল চাকরির জন্য আপনার কি কি আবশ্যিক যোগ্যতা থাকতে হবে।

গুগলের অফিস

Advertisement

গুগলের সুন্দর কর্ম বান্ধব পরিবেশ, আকর্ষণীয় বেতন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধার জন্যই বেশিরভাগ কর্মপ্রার্থী গুগলে চাকরি করতে চান। আপনি যদি পড়াশোনায় খুব বেশি ভালো নাও হন কিন্তু আপনার সাধারণ জ্ঞান ও কোডিং ও তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গুণ রয়েছে তাহলে আপনি গুগলে চাকরি করার জন্য যোগ্য। গুগলে চাকরি করতে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আপনি এই পোস্টটি খুঁজে বের করেছেন তার কারণ আপনি একজন প্রতিভাবান ব্যক্তিত্ব। তবে গুগলে চাকরি পাওয়া কিন্তু সহজ কথা নয়। সাক্ষাৎকার এর মহড়া এর মাধ্যমে গুগলে চাকরি পাওয়ার জন্য অভ্যাসের দ্বারা গুগল চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। গুগল এ চাকরি পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক।

গুগলে চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

১) গণিত ও প্রোগ্রামিং কোডের দক্ষতা:- প্রাতিষ্ঠানিক ডিগ্রি পরীক্ষায় আপনি কত নম্বর পেয়েছেন সেদিকে মোটেই আমল দেয় না গুগল। তবে এই প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য গণিতে জ্ঞান ও প্রোগ্রামিং কোডের দক্ষতা থাকা আবশ্যিক যোগ্যতার মধ্যে ধরা হয়।

২) সাধারণ জ্ঞান ও উপস্থিত বুদ্ধি:- গুগলের বিভিন্ন পদে চাকরির জন্য সাক্ষাৎকারের সময় আপনাকে কিছু উদ্ভট প্রশ্ন করা হতে পারে। তবে উপস্থিত বুদ্ধি ও জেনারেল নলেজের মাধ্যমে আপনাকে সেই প্রশ্নের সমাধান বের করতে হবে। এর মাধ্যমে আপনার Intelligence Quotient যাচাই করে গুগল কর্মীরা।

৩) তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা:- গুগলে চাকরির জন্য ইন্টারভিউয়ের সময় আপনাকে এমন কিছু প্রশ্ন করা হবে যার মাধ্যমে আপনাকে খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরুন- আপনাকে প্রশ্ন করা হলো, জনগণ অর্থ সংকটে ভুগলে এবং আপনাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করা হলে সর্বপ্রথম আপনার কি করনীয়। অর্থাৎ আপনার নেতৃত্বপূর্ণ মনোভাব থাকা বাঞ্ছনীয়।

৪) নম্র ব্যবহার ও গ্রহণযোগ্যতা:- একজন Googler হতে গেলে আপনার মধ্যে যে গুণটি অবশ্যই থাকতে হবে তা হলো যে কোনো পরিস্থিতিতে আপনাকে মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে। এই প্রতিষ্ঠানকে আপনার নিজের বাড়ির মতো ভাবতে হবে। সকল সহকর্মীর সাথে ফ্যামিলিয়ার হতে হবে। সংস্থার প্রতিটি কাজকে আপনার নিজের দায়িত্ব মনে করতে হবে। সর্বোপরি আপনি যদি কোনো সমস্যা সমাধানে ব্যর্থ হন তবে কলিগদের মতামত শুনতে হবে এবং তাদের মধ্যে কেউ উক্ত সমস্যা সমাধানে আগ্রহী হলে তাকে সেই প্রবলেম সলভের জন্য ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনার ব্যবহারে সরলতা ও গ্রহণযোগ্যতা থাকতে হবে।

৫) প্রযুক্তি শিক্ষার প্রার্থীদের অগ্রাধিকার:- এটা ঠিক যে গুগল কর্মী নিয়োগের সময় CGPA এর পরিবর্তে উপস্থিত বুদ্ধি, গ্রহণযোগ্যতা ও নেতৃত্বপূর্ণ মনোভাব পরিচায়কদেরই বেশি গ্রাহ্য করে থাকে। তবে একথাও সত্য যে কারিগরি শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিয়ে থাকে গুগল। গুগলে কর্মরত ব্যক্তিদের পঞ্চাশ শতাংশই টেকনিক্যাল শিক্ষার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তাই অন্যান্য কোর্সের তুলনায় প্রযুক্তি শিক্ষার প্রার্থীদের গুগলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি আপনাকে গণিতের সঙ্গে প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ ও কোডিং সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যিক শর্ত।

উপরের যোগ্যতার শর্তগুলি পূরণ করলে আপনি গুগলকে মেইল করতে পারেন অথবা গুগলের কর্মী নিয়োগ ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে পারেন। যদি আপনি গুগলে চাকরি করার জন্য উৎসুক হয়ে থাকেন এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যে, একজন গুগল কর্মী হওয়ার জন্য আপনার মধ্যে সেই সকল গুণাবলি রয়েছে, তবে গুগলে চাকরির জন্য মহড়া ইন্টারভিউ এ বসার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার জন্য অভ্যাস করতে থাকুন। কেননা পরিশ্রম ও ধৈর্য্যের সাথে কোনো কাজ করলে সফলতা অবশ্যই আসে। তাই হাল না ছেড়ে আপনিও চেষ্টা করুন, একদিন সফল হবেনই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.