Advertisement

জুমবাংলা ডেস্ক : বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কবে শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে যদি আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে আসন্ন ঈদুল আজহার আগেই এই পরীক্ষা শুরু হতে পারে। অন্যদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে আগামী আগস্ট থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যেতে পারে। আগের ঘোষণা ২২ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিলো। সে পরীক্ষাও পেছাতে পারে।

এ বিষয়ে জনাতে চাইলে রোববার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী রোববার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করে সরকার। এ কারণে ২০ লাখের বেশি পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছে। এ পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলেই আবারও এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে। যদি দেখা যায় আগামী এক সপ্তাহের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে গেছে, তাহলে ঈদের আগেও শুরু করা যেতে পারে। বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যেতে পারে কি না, সে প্রশ্নের জবাবে তপন কুমার সরকার বলেন, পেছাতেও পারে। কারণ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটি বিরতির প্রয়োজন হয়। না হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া কঠিন হয়ে পড়ে। সে ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা কিছু সময় পিছিয়ে যেতে পারে।

ঈদের আগে এসএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.