জুমবাংলা ডেস্ক : আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সম্প্রতি এ পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এইচএসসি

Advertisement

এবার বিজ্ঞান বিভাগে ব্যবহারিকসহ বিষয়গুলোর প্রতি পত্রে পরীক্ষার্থীদের ৭৫ নম্বরের পরীক্ষা। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবহারিক বাদে বিষয়গুলোতে প্রতি পত্রে শিক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রের মতো বিজ্ঞান বিভাগের ব্যবহারিকসহ প্রতি পত্রের পরীক্ষা হবে ৭৫ নম্বরের। এর মধ্যে রচনামূলকে ৫০ ও বহুনির্বাচনীতে থাকবে ২৫ নম্বর।

রচনামূলক অংশে প্রতিটি পত্রে ৮টি প্রশ্ন থাকবে। এরমধ্যে ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটিতে ১০ নম্বর। বহুনির্বাচনীতে ২৫টি প্রশ্ন থাকবে, এরমধ্যে উত্তর দিতে হবে ২৫টিরই। প্রতিটির মান ১ নম্বর।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ও ব্যবহারিক অংশ ছাড়া বিষয়গুলোতে প্রতি পত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামূলক অংশ হবে ৭০ নম্বরের। বহুনির্বাচনী অংশে থাকবে ৩০ নম্বর। রচনামূলক অংশে ১১টি প্রশ্ন থাকবে।

পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে ৭টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। বহুনির্বাচনী অংশে ৩০টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৩০টিরই। প্রতি প্রশ্নের মান ১ নম্বর।

বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে ১০০ নম্বরের। বাংলা প্রথম পত্রের রচনামূলক অংশ হবে ৭০ নম্বর ও বহুনির্বাচনী অংশে থাকবে ৩০ নম্বর। রচনামূলকে ১১টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৭টি ও বহুনির্বাচনীতে ৩০টি প্রশ্নের সবকটির উত্তর দিতে হবে।

৫৬ বছরেও যে মন্ত্রে ফিটনেস ধরে রেখেছেন অক্ষয় কুমার

বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের রচনামূলক পরীক্ষা হবে ১০০ নম্বরে। এই তিন পত্রের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মানবণ্টন অনুযায়ী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.