Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা হেইলিবারি ভালুকায় শতাধিক শিক্ষার্থী পেল এমআইটি’র সনদ
শিক্ষা

হেইলিবারি ভালুকায় শতাধিক শিক্ষার্থী পেল এমআইটি’র সনদ

By Saiful Islamজুন 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর সনদ পেয়েছে শতাধিক শিক্ষার্থী। হেইলিবারি ভালুকা এবং এমআইটি’র যৌথ উদ্যোগে হেইলিবারি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ শীর্ষক সম্মেলনের শেষদিন শনিবার এই সনদ প্রদান করা হয়।

হেইলিবারি ভালুকায় শতাধিক শিক্ষার্থী পেল এমআইটি’র সনদ

Advertisement

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকৌশল এবং উদ্ভাবন ক্ষমতাকে উন্নত স্তরে প্রসারিত করাসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের স্বীকৃতিসরূপ এই সনদ দেয় এমআইটি’র এজগারটন সেন্টার।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’ গ্রেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও হেইলিবারি ভালুকার উপদেষ্টা প্রফেসর এসএমএ ফয়েজ, একাডেমিক ডিরেক্টর ড. সন্দীপ অনন্ত নারায়ণসহ এমআইটির ফ্যাকাল্টি মেম্বার ও গ্র্যাজুয়েটরা। এছাড়াও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমদসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর অভিভাবকগণ।

গেল মঙ্গলবার থেকে শুরু হওয়া সম্মেলনে এমআইটি ফ্যাকাল্টি মেম্বার এবং গ্র্যাজুয়েটদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা তাদের প্রকৌশল এবং উদ্ভাবনের ক্ষমতা উন্নীত করাসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে। এছাড়াও বিখ্যাত হ্যারি পটার সিরিজের আন্ডার ওয়াটার হ্যারি পটার কুইডিচ প্রতিযোগিতায়ও অংশ নেয় তারা।

সম্মেলনের সমাপনীতে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেড সাইমন ও’ গ্রেডি তাঁর বক্তব্যে বলেন, `এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স-এর আয়োজনটি বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটি শুধুমাত্র শিক্ষা এবং উদ্ভাবনে বৈশ্বিক অংশীদারিত্ব বাড়ানোর প্রতিশ্রুতিই নয়, সেইসাথে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের তরুণ প্রজন্মের বিপুল সম্ভাবনা ও প্রতিভাকে তুলে ধরতেও সহযোগিতা করবে।’

পাঁচ দিনব্যাপি এই সম্মেলনের সাফল্য হিসেবে একাডেমিক উৎকর্ষ এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটিই নির্দেশ করে। এটি ছিল শিক্ষার্থীদের মাঝে ধারণার বিনিময়, আন্তঃবিষয়ক সহযোগিতা অন্বেষণসহ বৈশ্বিক সমস্যাগুলির সমাধান করার জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। যেটি কিনা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পারে এমন একটি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা যুগিয়েছে।

ইন্টারন্যাশনাল এই স্টুডেন্ট কনফারেন্সের সার্বিক সহয়োগিতায় ছিল সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পিএফইসি গ্লোবাল, বার্জার পেইন্টস এবং কনফিডেন্স ট্রেড এন্ড এডুক্যান।

উল্লেখ্য, বেস্ট হোল্ডিংস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান হেইলিবারি ভালুকা হল। এই গ্রুপের অধীনে হোটেল লা মেরিডিয়ান ও ম্যারিয়ট ভালুকা বাংলাদেশে পরিচালিত হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

জুন 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

জুন 19, 2026
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জুন 18, 2026

Latest News

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa