স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল আয়োজক দেশ পাকিস্তানে যাবে না বলার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার (২৯ নভেম্বর) ভার্চুয়াল বোর্ড মিটিং করে আইসিসি।

trophy

Advertisement

তবে ভারতের গোয়ার্তুমিতে সেই সভা মাত্র ‘২০ মিনিটেই’ পণ্ড হয়ে গেছে বলে জানা যায়।

সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি। সভার আগেই ‘হাইব্রিড মডেল’ প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেইসঙ্গে আইসিসিকে হাইব্রিড মডেল বাদ দিয়ে বিকল্প যা বাস্তবায়নযোগ্য তেমন প্রস্তাব দিতে বলেছিল পিসিবি।

ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির সভায় ১২ পূর্ণ সদস্য দেশ ও তিনটি সহযোগী দেশের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। আরেকটি সূত্র জানিয়েছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে (পরবর্তী) সভার স্থায়ীত্ব হতে পারে। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দোলাচল কাটাতে কঠোর সাধনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার কিংবা কয়েকদিনের মধ্যে এই সভা আবারও অনুষ্ঠিত হতে পারে।

ক্রিকেটভিত্তিক আরেক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শুক্রবার ডাকা আইসিসির সভাটি ১৫ মিনিটের কম সময় স্থায়ী হয়েছে।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে— পিসিবি, বিসিসিআই ও আইসিসির কর্মকর্তারা আরও কয়েকটি বোর্ড সদস্যদের সঙ্গে বসে গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে পৌঁছাতে চেষ্টা চালাবে। সেই সমাধানটি হতে হবে ভারত-পাকিস্তান উভয় দেশের সরকারের অনুমোদন পাওয়ার মতো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.