Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ স্টেশনে তরুণীকে হেনস্তাকারীর পরিচয় প্রকাশ
ঢাকা বিভাগীয় সংবাদ

স্টেশনে তরুণীকে হেনস্তাকারীর পরিচয় প্রকাশ

By Saiful Islamমে 22, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নরসিংদী রেলওয়ে স্টেশনে অশালীন পোশাক পরার অভিযোগ তুলে তরুণীকে হেনস্তা করার দায়ে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকা থেকে যুবককে আটক করা হয়। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তিনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

Advertisement

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, শুক্রবার রাতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটকের পর ডিবি ইসমাইলকে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করে। তার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখে অন্য হেনস্তাকারীদের খোঁজা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, ওই তরুণীকে ঘিরে রেখেছে একদল ব্যক্তি। এর মধ্যেই এক নারী উত্তেজিত অবস্থায় তাঁর সঙ্গে কথা বলছেন। বয়স্ক এক ব্যক্তিও তাঁর পোশাক নিয়ে কথা বলছেন। একপর্যায়ে ওই তরুণী সেখান থেকে চলে যেতে উদ্যত হলে ওই নারী দৌড়ে তাঁকে ধরে ফেলেন। এ সময় অশ্লীল গালিগালাজ করতে করতে তাঁর পোশাক ধরে টান দেন ওই নারী। কোনোরকমে নিজেকে সামলে দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান তরুণী।

এ সময় তাঁর সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর করতে দেখা যায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তিকে। পরে তাঁরাও দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান। পরে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে নরসিংদী মডেল থানার পুলিশ রেলস্টেশনে এসে তাঁদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়।

নরসিংদী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, গত বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন ওই তরুণী ও দুই তরুণ। সকাল পৌনে ছয়টা পর্যন্ত স্টেশনটির ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাঁরা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় স্টেশনে মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, এটা কী পোশাক পরেছো তুমি। তরুণীও পাল্টা প্রশ্ন করেন, আপনার তাতে সমস্যা কী? এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর মধ্যে সেই বিতর্কে যোগ দেন স্টেশনে অবস্থানরত অন্য কয়েকজন ব্যক্তি।

এ বিষয়ে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহিদী বলেন, আমরা ভাইরাল হওয়া ভিডিও দেখে হেনস্তার শিকার তরুণীর সঙ্গে থাকা এক তরুণকে শনাক্ত করেছি। তাকে ফোন করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসে অভিযোগ জানাতে বলা হয়েছিল, তবে তিনি জানিয়েছেন, তারা থানা-পুলিশে জড়াবেন না। এরপর থেকে তার মোবাইল বন্ধ।

চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম আসছে জুনেই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

জুন 18, 2026
বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

জুন 18, 2026
Latest News
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa