বাঙালির ইফতারে বিভিন্ন ধরনের পানীয় অপরিহার্য। বিশেষ করে গরমে রোজাদারদের প্রাণ জুড়ানোর অন্যতম জনপ্রিয় পানীয় হলো মাঠা। গ্রাম থেকে শহর, বাজারে মাঠা সহজেই পাওয়া যায়। ঘরেও সহজে তৈরি করা সম্ভব।

মাঠার পুষ্টিগুণ:
-প্রচুর পটাশিয়াম ও ভিটামিন বি রয়েছে।
-বিভিন্ন মিনারেলস ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ।
-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঘুম ভালো হয়।
উপকরণ:
-টক দই
-চিনি (পরিমাণমতো)
-লবণ (স্বাদমতো)
-পেস্তা বা কাজু বাদাম বাটা
-লেবুর রস
-বরফ কুচি
প্রস্তুত প্রণালী:
-টক দই কিছুটা পানি দিয়ে পাতলা করুন।
-ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটি।
-ওপরে যে ক্রিম ভেসে ওঠে তা তুলে ফেলুন।
-ক্রিম তোলা দইয়ে বাকি পানি, চিনি, লবণ, বাদাম বাটা, লেবুর রস মিশিয়ে নিন।
-বরফ কুচি যোগ করে ঠান্ডা পরিবেশন করুন।
এই সহজ রেসিপি দিয়ে ঘরে বসেই তৈরি করা যায় স্বাস্থ্যকর এবং সুস্বাদু মাঠা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


