Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাকিস্তানকে আরও ৭ বিলিয়ন ঋণ দিচ্ছে আইএমএফ
Bangladesh breaking news আন্তর্জাতিক

পাকিস্তানকে আরও ৭ বিলিয়ন ঋণ দিচ্ছে আইএমএফ

By Saiful IslamJuly 14, 2024Updated:July 14, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দুর্বল অর্থনীতি চাঙা করতে নতুন একটি ঋণ কর্মসূচি হাতে নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। নতুন এই কর্মসূচি নিয়ে এরইমধ্যে সমঝোতায় পৌঁছেছে উভয়পক্ষ। সেই সঙ্গে এ কর্মসূচির আওতায় ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার ঋণ পাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানকে আরও ৭ বিলিয়ন ঋণ দিচ্ছে আইএমএফ

Advertisement

বার্তা সংস্থা এপি জানায়, এ ঋণের অর্থের বিনিময়ে ইসলামাবাদ আরও এক দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। এসব কমূর্সচির একটি লক্ষ্য হবে দেশটির করজাল আরও বিস্তৃত করা। তবে আইএমএফের শর্ত মেনে পাকিস্তান যেসব সংস্কার কর্মসূচি এর আগে বাস্তবায়ন করেছে, সেগুলো তেমন জনপ্রিয় ছিল না।

বিশ্লেষকেরা বলছেন, আইএমএফের এই ঋণ টলায়মান পাকিস্তানি অর্থনীতি পুনরুদ্ধারে শাহবাজ শরিফের সরকারকে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ৩৭ মাসের দেনদরবার শেষে পাকিস্তান সরকার ও আইএমএফ এই ঋণের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। স্বাধীনতার পর এ নিয়ে ২৫ বারের মতো আইএমএফের ঋণ নিতে যাচ্ছে পাকিস্তান। তবে আশঙ্কার বিষয় হলো- এই ঋণ এমন এক সময়ে নেওয়া হলো, যখন চলতি বছর দেশটিকে ২৪ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে।

আইএমএফের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর শুক্রবার ঋণের বিষয়টি ঘোষণা করা হয়। তবে ঋণ এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়নি। খুব শিগগির আইএমএফের নির্বাহী পরিষদ এই ঋণের অনুমোদন দেবে, যা কেবলই একটি আনুষ্ঠানিকতা মাত্র।

তবে আইএমএফে এই ঋণ কবে অনুমোদন দেবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে জানা গেছে, আইএমএফ থেকে পাকিস্তান এই ঋণ পাবে তিন বছর মেয়াদি একটি কর্মসূচির আওতায়। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এ কর্মসূচি পাকিস্তানের ‘সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা জোরদার এবং শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত প্রবৃদ্ধি নিশ্চিত করবে’।

গত কয়েক মাস ধরেই নতুন এ ঋণের বিষয়ে শাহবাজ সরকারের কর্মকর্তারা ইসলামাবাদে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ঋণটি পেলে এটি হবে ছয় দশকে আইএমএফের কাছ থেকে পাকিস্তানের পাওয়া ২৪তম ঋণ কর্মসূচি।

তবে এ কর্মসূচির সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হলো- রাজস্ব বাড়াতে পদক্ষেপ নেওয়া। চলতি অর্থবছরে পাকিস্তান সরকার ৪৬ বিলিয়ন বা ৪ হাজার ৬০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ রাজস্ব হিসেবে আদায়ের পরিকল্পনা করছে। গত বছরের তুলনায় এ লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ বেশি।

রাজস্ব বাড়াতে পাকিস্তানের কর্তৃপক্ষ এখন অনেকটা মরিয়া হয়ে উঠেছে। সে কারণে তারা প্রথাবিরোধী পদক্ষেপও নিচ্ছে। যেমন আয়কর রিটার্ন দেয়নি এমন ব্যক্তিদের নামে নিবন্ধনকৃত ২ লাখ ১০ হাজার সিম কার্ড বন্ধ করে দিয়েছে সরকার। এর উদ্দেশ্য হলো- আয়কর রিটার্ন দাখিলে মানুষকে বাধ্য করা।

আইএমএফের আরেকটি দাবি হলো- রাজস্ব ঘাটতির হার কমিয়ে আনা। আগামী বছরে ঘাটতি ১ দশমিক ৫ শতাংশ কমিয়ে তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনতে হবে।

অন্যদিকে পাকিস্তানের সরকারি ঋণের পরিমাণ এখন ২৪২ বিলিয়ন বা ২৪ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। আইএমএফ বলছে, ২০২৪ সালে সরকারি আয়ের অর্ধেকই খরচ হবে এ ঋণ পরিশোধে।

বিশ্লেষকেরা অবশ্য সরকারের পদক্ষেপগুলোকে ‘ভাসা–ভাসা সংস্কার’ বলে সমালোচনা করেছেন। মূল সমস্যাকে পাশ কাটিয়ে এসব কর্মসূচি শুধু আইএমএফকে খুশি করতে হাতে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলী হাসানাইন বলেন, আইএমএফের সঙ্গে যে সমঝোতা হয়েছে, তাতে সেই পুরোনো ধারাই দেখা যাচ্ছে। পাঁচ বছর আগেও আইএমএফ এ ধরনের ঋণ দিয়েছিল। কিন্তু মৌলিক সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, কর্তৃপক্ষ কী সেটা গ্রহণ করবে?

দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের কারণেই মূলত আইএমএফ থেকে একের পর এক ঋণ নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। দেশটি চলতি বছরের এপ্রিলেই আইএমএফের থেকে ৩০০ কোটি ডলার ঋণ পায়। ঋণের পর পাকিস্তানের মূল্যস্ফীতি গত জানুয়ারির (২৮ শতাংশ) থেকে কমে বর্তমানে ১২ শতাংশে দাঁড়িয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa