Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক অবৈধ বিয়ের মামলা থেকে খালাস পেলেও মুক্তি মিলছে না ইমরান খানের
Bangladesh breaking news আন্তর্জাতিক

অবৈধ বিয়ের মামলা থেকে খালাস পেলেও মুক্তি মিলছে না ইমরান খানের

By Tarek Hasanজুলাই 14, 2024Updated:জুলাই 14, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে অবৈধ বিয়ের মামলা থেকে খালাস দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার বহুল আলোচিত অবৈধ বিয়ের এই মামলা থেকে খালাস পেলেও কারাগার থেকে মুক্তি পাবেন না তিনি। কারণ কর্তৃপক্ষ অন্য দুটি মামলায় তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা

Advertisement

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির সংসদের আসনে আরও জয় পাওয়ার একদিন পর ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের ওই রায় এসেছে।

আগের স্বামীর সাথে বিচ্ছেদের পর ইদ্দত পালন না করে ইমরান খানকে বুশরা বিবির বিয়ের মাধ্যমে ইসলামি বিবাহ আইনের লঙ্ঘন হয়েছে অভিযোগ করে গত ফেব্রুয়ারিতে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেন আদালত। পরে সেই সময় এই দম্পতিকে সাত বছরের কারাদণ্ডের সাজা দেন আদালত। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তারা।

ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের আপিলের আদেশের একটি কপি দেখেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা যায়, ইদ্দত মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সাজার বিরুদ্ধে দায়ের করা আপিল গ্রহণ করে তাদের খালাস দিয়ে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

‌‌রয়টার্স বলছে, অন্য কোনও মামলায় আটক রাখার প্রয়োজন না হলে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারে এই দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার কথা জানানো হয়েছে। এর ফলে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে কারাগারে আটকে রাখার মতো আর কোনও মামলা অবশিষ্ট নেই।

ইমরান খানের পিটিআই বলেছে, গত বছরের মে মাসে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তারের পর সামরিক বাহিনীর ও অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনায় সহিংস হামলা চালায় পিটিআই কর্মীরা। সহিংস এই ঘটনার সাথে যুক্ত অন্য তিনটি মামলায় শনিবার ইমরান খানের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছরের ৯ মের সহিংসতার ঘটনায় ইমরান খান ও তার হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় গত সপ্তাহে জামিন বাতিল করেছেন ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত। তবে ইমরান খানের কারাগারে বন্দিদশা দীর্ঘায়িত করতেই জামিন বাতিলের এই আদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

আর বুশরা বিবি ভূমি দুর্নীতির এক মামলায় জামিনে রয়েছেন। দুর্নীতির এই মামলায় ইমরান খানের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাকে। সর্বশেষ অবৈধ বিয়ের মামলায় খালাস পাওয়ায় বুশরা বিবিও এখন মুক্ত ব্যক্তি বলে জানিয়েছে পিটিআই।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে যে চার মামলায় কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল; এখন তার সবগুলোই বাতিল অথবা স্থগিত করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক মামলায় গত মাসে খালাস দেওয়া হয়। এছাড়া দুর্নীতির অন্য দুই মামলার সাজাও স্থগিত করা হয়েছে তার।

আদালতের শনিবারের আদেশের পরও ইমরান খানকে কারাগারে আটকে রাখা হলে তা পাকিস্তানে গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে বলে সতর্ক করে দিয়েছে পিটিআই। ২০২২ সালের আগস্টে ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভয়াবহ অস্থিরতার মুখোমুখি হয়েছে ২৪ কোটি মানুষের এই দেশটি।

মোদির পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন অনন্ত-রাধিকা, কী উপহার দিলেন প্রধানমন্ত্রী?

ইমরান খান তার ক্ষমতাচ্যুতির পেছনের মূলহোতা হিসেবে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর জেনারেলদের দায়ী করেছেন। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তানে এখন পর্যন্ত কোনও প্রধানমন্ত্রী তাদের ক্ষমতার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জুন 13, 2026
মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

জুন 13, 2026
অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

জুন 13, 2026
Latest News
বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

ব্রাজিল ভক্ত

প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত

ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa