Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল সৌদি আরবের প্রাচীন গ্রামে
ট্র্যাভেল

সৌদি আরবের প্রাচীন গ্রামে

By iNews DeskDecember 29, 20232 Mins Read

ইয়াসির আরাফাত : মডার্ন স্কাইস্ক্র্যাপার বলতে আমরা যা বুঝি, আধুনিক কালে এর প্রথম উদাহরণ নির্মিত হয় আমেরিকার শিকাগো শহরে, ১৮৮৫ সালে। এর উচ্চতা ছিল ৪২ মিটার বা ১৩৮ ফুট। এই শিকাগোই ছিল প্রথম শহর, যারা পরিকল্পিতভাবে তাদের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট গঠন করে গগনচুম্বী অট্টালিকায়। এরপর শিকাগোকে অনুসরণ করে আমেরিকার আরেকটি শহর, নিউইয়র্ক।

সৌদি আরবের প্রাচীন গ্রামে
সবুজ পাহাড়ঘেরা চমৎকার গ্রাম রিজাল আলমা। এই গ্রাম দেখে মনে হবে না, সৌদি আরব কোনো মরুভূমির দেশ!। ছবি: লেখক
Advertisement

১৮৮৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত আমেরিকার অর্থনৈতিক উন্নয়ন, শহরে বসবাসরত জনসংখ্যার বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির আবিষ্কার—এই সবকিছুর সমন্বয় ঘটাতে আমেরিকায় শুরু হয় আকাশছোঁয়া ভবনের নির্মাণকাজ।

কিন্তু সত্যিকার অর্থে ইতিহাসের প্রথম আকাশছোঁয়া ভবন তৈরি হয়েছিল আরও অনেক আগে, ইয়েমেনে। ১৩৮ বছর আগে আমেরিকায় নির্মিত প্রথম আধুনিক স্কাইস্ক্রেপার তৈরি হওয়ারও ৮০০ থেকে ৯০০ বছর আগে ইয়েমেনের মানুষ তৈরি করেছিল ইতিহাসের প্রথম ৮ থেকে ১০ তলা ভবন, যেগুলোকে বলা হয়ে থাকে ইতিহাসের প্রথম ম্যানহাটান। ইয়েমেনে গিয়ে সেই স্কাইস্ক্রেপার শহরগুলো দেখতে না পারলেও সৌদি আরবে গিয়ে দেখে এলাম তার কিছু নমুনা। দেশটির সে জায়গাটি অবস্থিত আবহা অঞ্চলে রিজাল আলমা নামের গ্রামে। সৌদি আরবের এই আবহা অঞ্চল হচ্ছে ইয়েমেনের সীমান্তবর্তী এবং এই অঞ্চলগুলো কয়েক শ বছর আগে মূলত ইয়েমেনেরই অংশ ছিল। এ কারণে ইয়েমেনের অন্যান্য শহরের মতো এই রিজাল আলমাতেও দেখা যায় প্রাচীন উঁচু ভবনের নমুনা।

প্রায় ৯০০ বছর আগে তৈরি করা ৬০টি উঁচু ভবন রয়েছে রিজাল আলমা গ্রামে। এর কিছু ভবন ৮ তলা পর্যন্ত উঁচু। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জায়গাটি সৌদি আরবের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কয়েক বছর আগে এই জায়গাকে পর্যটকবান্ধব করে সাজানোর কাজ শুরু হয়।

সৌদি আরবের প্রাচীন গ্রামে
আনুমানিক ৯০০ বছর আগে আবহা অঞ্চলের রিজাল আলমা গ্রামের বাসিন্দারা এমন বহুতল ভবন নির্মাণে সক্ষম হয়েছিল। সে কারণে একে বলা হয় ইতিহাসের প্রথম ম্যানহাটান।

এরই অংশ হিসেবে রিজাল আলমা গ্রামটি এখন ওপেন এয়ার মিউজিয়ামে পরিণত হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব এবং অভিনব ভবন নির্মাণশৈলীর কারণে ২০১৮ সালে জায়গাটি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি অর্জন করে।

বর্তমানে রিজাল আলমা গ্রামটি সৌদি আরবের পর্যটনশিল্পে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। আবহা এলাকায় গেলে আমার রেকমেন্ডেশন থাকবে রিজাল আলমা গ্রামটিতে যাওয়ার। সেখানে শুধু সেই প্রাচীন গ্রাম ও ভবনই নেই; সেই সঙ্গে আছে সুন্দর সাজানো রাস্তা আর প্যানারোমিক ল্যান্ডস্কেপ। এই দুটি দেখার জন্য একবার হলেও আবহা যাওয়া যায়। শুধু তা-ই নয়, এই অঞ্চলের পরিবেশ সৌদি আরবের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় অনেক বেশি সবুজ। আবহা দেখলে বিশ্বাস করা কঠিন, মরুভূমির রুক্ষতার বাইরেও সৌদি আরবের আর একটা রূপ আছে!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa