ট্র্যাভেল ডেস্ক : আপনি যদি একজন ভারতীয় হন এবং বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে। কিন্তু এই প্রবন্ধে এমনই কিছু দেশের কথা বলা হয়েছে যেখানে ভ্রমণের জন্য শুধুমাত্র ভারতীয় পাসপোর্টই যথেষ্ট। এবার সেই দেশগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক।

পাসপোর্ট

Advertisement

১) সেশেলস (Seychelles) : আফ্রিকার দ্বীপপুঞ্জয় অবস্থিত সেশেলস সবচেয়ে কম জনবহুল দেশ, যেখানে ভারতীয়রা ভিসার ঝঞ্ঝাট ছাড়াই যেতে পারে।

২) সেন্ট লুসিয়া (St. Lucia) : আপনি যদি ৪৫ দিনের জন্য বিদেশ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে সেন্ট লুসিয়া একটা ভালো বিকল্প হতে পারে। এই ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রের মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক দৃশ্য মানুষকে আকৃষ্ট করে।

৩) মালদ্বীপ (Maldives) : ভারতীয় সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীদের বেশিরভাগ ক্ষেত্রেই মালদ্বীপে ছুটি কাটাতে দেখা যায়। এখানে আপনি ভিসা ছাড়াই ৩০ দিনের জন্য স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারেন।

৪) মরিশাস (Mauritius) : আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণী পছন্দ করেন তাহলে মরিশাস একটি দুর্দান্ত গন্তব্যস্থল হতে পারে। আপনি এদেশে ভিসা ছাড়াই ৬০ দিনের জন্য ছুটি উপভোগ করতে পারেন।

৫) নেপাল (Nepal) : আপনি যদি ভারতের প্রতিবেশী দেশ নেপালে এবং পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করতে পছন্দ করেন, তাহলে আপনি এখানে ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই উপভোগ করতে পারেন।

৬) ভুটান (Bhutan) : নেপালের মতো ভুটানেও ভিসা ছাড়াই আপনি যেতে পারবেন। তবে আপনি চাইলে বিমানে ওঠার আগে বা ভুটানের বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা পেতে পারেন।

৭) স্বালবার্ড (Svalbard) : নরওয়ে এবং উত্তর মেরুর মধ্যে অবস্থিত স্বালবার্ড, যায় একটি নরওয়েজিয়ান দ্বীপগুলির মধ্যে একটি। এখানে আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

৮) ইন্দোনেশিয়া (Indonesia) : বেশিরভাগ ভারতীয়রা ইন্দোনেশিয়া ভ্রমণ করতে পছন্দ করেন। আপনিও যদি ইন্দোনেশিয়া যেতে চান, সেখানে ৩০ দিনের জন্য বিনা ভিজায় আরামে ঘোরাঘুরি করতে পারেন।

৯) শ্রীলঙ্কা (Sri Lanka) : আপনি যদি একটি দ্বীপ রাষ্ট্রে ভ্রমণ করতে চান তাহলে শ্রীলঙ্কাও একটি ভালো বিকল্প হতে পারে। এদেশে স্বল্প বাজেটে ৩০ দিনের জন্য বিনা ভিসা ছাড়াই ঘোরাঘুরি করতে পারেন।

অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইন্দ্রনীলের স্ত্রী

১০) থাইল্যান্ড (Thailand) : আপনি যদি থাইল্যান্ডে ভ্রমণ করতে ইচ্ছুক হন, তাহলে ভিসা ছাড়াই যেতে পারবেন। এখানে আপনি ভিসা অন অ্যারাইভালেরও সুবিধা পাবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.