Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি Infinix GT 50 Pro সামনে এল শক্তিশালী প্রসেসর ও 144Hz ডিসপ্লের ইঙ্গিত
টেক ও গ্যাজেট বিজ্ঞান ও প্রযুক্তি

Infinix GT 50 Pro সামনে এল শক্তিশালী প্রসেসর ও 144Hz ডিসপ্লের ইঙ্গিত

By Tarek HasanFebruary 23, 20262 Mins Read

গত বছর জুনে গেমিং ফোন সেগমেন্টে নতুন চমক এনে ২৪,৯৯৯ টাকায় GT 30 Pro লঞ্চ করেছিল Infinix। সেই ফোন বাজারে যথেষ্ট সাড়া ফেলেছিল, বিশেষ করে তরুণ গেমারদের মধ্যে। এবার সেই ধারাবাহিকতাতেই কোম্পানি GT 50 Pro নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে।

Infinix GT 50 Pro

Advertisement

অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি, তবে বিভিন্ন লিক রিপোর্টে ফোনটির ডিজাইন ও সম্ভাব্য স্পেসিফিকেশন সামনে এসেছে। Passionategeekz ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন এই মডেলটি পারফরম্যান্সের দিক থেকে আগের প্রজন্মের তুলনায় একধাপ এগিয়ে থাকতে পারে।

রিপোর্ট বলছে, ফোনটিতে MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর ব্যবহার করা হতে পারে। তাইওয়ানের চিপ নির্মাতা MediaTek-এর এই 4nm অক্টাকোর চিপসেট সর্বোচ্চ 3.25GHz ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। এর সঙ্গে LPDDR5X RAM যুক্ত হলে ডিভাইসটির গেমিং ও মাল্টিটাস্কিং অভিজ্ঞতা আরও মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে।

ডিসপ্লের দিক থেকেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। 6.78 ইঞ্চির 1.5K AMOLED প্যানেল, সঙ্গে 144Hz রিফ্রেশ রেট—এই কম্বিনেশন গেমিং ফোন হিসেবে যথেষ্ট আকর্ষণীয়। বেজল-লেস ফুলভিউ স্ক্রিন এবং 5000nits পীক ব্রাইটনেস থাকলে আউটডোর ব্যবহারে ভিজ্যুয়াল আরও পরিষ্কার হবে।

সফটওয়্যার অংশে ফোনটি Android 16 নিয়ে আসতে পারে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি কিছু নতুন AI ফিচার যুক্ত হওয়ার কথাও শোনা যাচ্ছে, যদিও সেগুলি ঠিক কী ধরনের হবে তা এখনই স্পষ্ট নয়। 12GB RAM সহ 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে ডিভাইসটি বাজারে আসতে পারে।

গেমিং-ফোকাস বজায় রাখতে Shoulder Trigger যোগ করা হতে পারে। লিক হওয়া ছবিতে ব্যাক প্যানেলে কাস্টমাইজেবল LED লাইটের উপস্থিতিও দেখা গেছে, যা গেমারদের জন্য আলাদা আকর্ষণ তৈরি করতে পারে।

ব্যাটারির দিক থেকেও আপগ্রেডের ইঙ্গিত রয়েছে। 6500mAh বড় ব্যাটারির সঙ্গে 45W wired এবং 30W wireless charging সাপোর্ট থাকতে পারে। পাশাপাশি 10W wired reverse charging ও 5W wireless reverse charging সুবিধা যোগ হতে পারে। Bypass charging ফিচার থাকলে দীর্ঘ সময় গেম খেলার সময় ডিভাইসের তাপ নিয়ন্ত্রণে সুবিধা মিলবে।

ক্যামেরা বিভাগে 50MP প্রাইমারি OIS সেন্সর ও 8MP ultra-wide লেন্স সহ ডুয়েল রেয়ার সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সামনে থাকতে পারে 13MP সেলফি ক্যামেরা। আগের GT 30 Pro-তে যেখানে 108MP ক্যামেরা দেওয়া হয়েছিল, সেখানে এবার সেন্সর কম হলেও OIS যুক্ত হওয়ায় স্থির ছবি তোলায় সুবিধা মিলতে পারে।

আরও পড়ুনঃ

ভেগান লেদার নিয়ে প্রশ্ন, কাচ ছেড়ে প্লাস্টিকের নতুন রূপ কেন আনছে ব্র্যান্ডগুলো?

সব মিলিয়ে, GT 50 Pro নিয়ে যে তথ্য সামনে এসেছে, তাতে বোঝা যাচ্ছে Infinix আবারও গেমিং সেগমেন্টে জোরালো উপস্থিতি রাখতে চাইছে। এখন দেখার বিষয়, অফিসিয়াল ঘোষণায় এই লিক হওয়া তথ্য কতটা সত্যি প্রমাণিত হয় এবং দামের দিক থেকে কোম্পানি কতটা প্রতিযোগিতামূলক অবস্থান নেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa