Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি ইনফিনিক্স নোট এজ : প্রিমিয়াম লুক, ৬৫০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা
বিজ্ঞান ও প্রযুক্তি

ইনফিনিক্স নোট এজ : প্রিমিয়াম লুক, ৬৫০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

By Mynul Islam NadimFebruary 1, 2026Updated:February 1, 20262 Mins Read

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে। কার্ভড ডিসপ্লে ও ৫জি প্রযুক্তির এই ফোনটি আপার-মিড রেঞ্জ ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, যারা দীর্ঘ সময় ধরে একটি ফোন ব্যবহার করতে চান এবং সঙ্গে চান প্রিমিয়াম লুক, স্টাইলিশ ডিজাইন, সফটওয়্যার আপডেট ও উচ্চ পারফরম্যান্স, তাদের জন্য এই ফোনটি বাজারে আনা হয়েছে।

inf

Advertisement

বাংলাদেশে তরুণ ব্যবহারকারীদের ফোন ব্যবহারের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। দৈনিক স্ক্রিন টাইম ও মাল্টিটাস্কিং বাড়লেও ফোন বদলানোর প্রবণতা কমছে। এই বাস্তবতাকে মাথায় রেখে ইনফিনিক্স নোট এজে স্বল্পমেয়াদি ফিচারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা, স্থিতিশীল পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফোনটি নিয়মিত ব্যবহারে ৩–৪ বছর পর্যন্ত নির্বিঘ্নে ব্যবহার করা যাবে।

নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, যা অত্যন্ত সংকীর্ণ বেজেল দিয়ে ঘেরা। মাত্র ৭.২ মিলিমিটার পুরুত্ব এবং হালকা ওজনের ফোনটিতে পার্লেসেন্ট ফিনিশের নকশা দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় পড়া, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা বিনোদনের জন্য আরামদায়ক।

ফোনে ব্যবহৃত হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং জনপ্রিয় গেমে স্থিতিশীল ফ্রেম রেট নিশ্চিত করে। ব্যাটারি পারফরম্যান্সের জন্য রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি, যা সময়ের সঙ্গে ব্যাটারির ক্ষমতা হ্রাসের গতি কমায়।

সফটওয়্যার ব্যবহারের নিশ্চয়তা রয়েছে দীর্ঘমেয়াদী। ফোনে ইনস্টল করা এক্সওএস ১৬-এ মেমোরি-অ্যাওয়ার শিডিউলিং প্রযুক্তি আছে। এছাড়াও তিন বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা প্যাচ দেওয়া হয়েছে। দুর্বল নেটওয়ার্কের সংবেদনশীলতা বাড়াতে ইউপিএস ৩.০ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে, যা এআই আরএডাব্লিউ+ ও লাইভ ফটো মোড সমর্থন করে। কম আলোতেও পরিষ্কার ছবি তোলা যায়। এছাড়াও ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস ডিসপ্লে এবং ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহারকারীদের উজ্জ্বল দৃশ্য এবং পরিষ্কার অডিও অভিজ্ঞতা দেয়।

নোট এজ উন্মোচনের পাশাপাশি ইনফিনিক্স বাংলাদেশে নারী ফুটবলের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাতীয় নারী ফুটবল দলের ক্যাপ্টেইন আফঈদা খন্দকার এবং খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন।

ফোনটি চারটি রঙে পাওয়া যাচ্ছে—সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। বাংলাদেশে মূল্য নির্ধারণ করা হয়েছে: ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১,৯৯৯ টাকা। ফোনটি এখন দেশের অনুমোদিত রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

June 23, 2026
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026

Latest News

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa