বাজারে এখনো আইফোন ১৭ সিরিজের আলোচনা পুরোপুরি শেষ হয়নি। অফিসিয়াল উন্মোচনও হতে সময় বাকি। তবে এর মধ্যেই প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল ঘুরে গেছে অ্যাপলের ভবিষ্যৎ ফ্ল্যাগশিপ আইফোন ১৮ প্রো-এর দিকে। প্রতিদিনই এই ফোনটি নিয়ে নতুন নতুন গুজব ও ফাঁস হওয়া তথ্য সামনে আসছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।

আইফোন

Advertisement

সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক-এ আইফোন ১৮ প্রো সংক্রান্ত বেশ কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন অ্যাপল বিশ্লেষক ও টিপস্টার জন প্রোসার। তার ভিডিওতে সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রোসারের দাবি অনুযায়ী, আইফোন ১৮ প্রোতে আর আগের মতো বড় আকারের ডায়নামিক আইল্যান্ড দেখা নাও যেতে পারে। বরং অ্যাপল পাঞ্চ-হোল কাটআউট ডিজাইনের দিকে যেতে পারে। আগেও এমন গুঞ্জন শোনা গিয়েছিল। সবচেয়ে আলোচিত বিষয় হলো—অ্যাপল নাকি ডিসপ্লের নিচে থাকা ফেস আইডি সেন্সর প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি বাস্তবায়ন হলে আইফোনের ডিজাইনে এক নতুন অধ্যায় শুরু হতে পারে।

ডিজাইনের দিক থেকে আইফোন ১৮ প্রো খুব বেশি আমূল পরিবর্তিত না হলেও, আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় আরও পরিশীলিত ও প্রিমিয়াম লুক পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্যামেরা আইল্যান্ডের নতুন নকশাও আবার ফিরতে পারে, যা ফোনটির সামগ্রিক সৌন্দর্য আরও বাড়াবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন প্রো সিরিজে থাকতে পারে এ২০ প্রো চিপসেট, যা আগের প্রজন্মের তুলনায় আরও শক্তিশালী ও দক্ষ হবে। উন্নত এআই ফিচার সাপোর্টের জন্য ফোনটিতে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম যুক্ত হওয়ার সম্ভাবনাও শোনা যাচ্ছে। পাশাপাশি দ্রুত ও স্থিতিশীল নেটওয়ার্কের জন্য অ্যাপলের নিজস্ব সি২ মডেম ব্যবহারের গুঞ্জন রয়েছে।

ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তনের আভাস মিলছে। গুজব অনুযায়ী, অ্যাপল প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত করতে পারে, যা আলোর নিয়ন্ত্রণে আরও বেশি নমনীয়তা দেবে। এই প্রযুক্তি ইতিমধ্যেই বেশ কিছু অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহৃত হচ্ছে।

রঙের ক্ষেত্রেও নতুনত্ব আনতে পারে অ্যাপল। ফাঁস হওয়া ভিডিওতে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙের কথা উল্লেখ করা হয়েছে। আগের কিছু তথ্যের সঙ্গেও এসব রঙের মিল পাওয়া গেছে, যা ইঙ্গিত দিচ্ছে প্রো সিরিজের কালার প্যালেটে পরিবর্তন আসতে পারে।

তবে এসব তথ্যই এখনো গুজব ও ফাঁস হওয়া সূত্রের ওপর নির্ভরশীল। আইফোন ১৮ প্রো বাজারে আসতে এখনও অনেক সময় বাকি। তাই অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার আগে এসব তথ্যকে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না।

সূত্র: গিজমোরচায়না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.