জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেজায় খুশি হয়েছেন পেট্রোলপাম্প মালিকরা। সেই খুশিতে সরকারকে ধন্যবাদ আর কৃতজ্ঞতাও জানিয়েছেন তেল ব্যবসায়ীরা। কিন্তু তেল ব্যবসায়ীরা এত খুশি কেন—এমনটি নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। ইতোমধ্যে ফেসবুকে এসব নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এদিকে এর আগে তেলের দাম বৃদ্ধির পর এভাবে ধন্যবাদ দেওয়ার মতো ঘটনা আর ঘটেনি। কেউ কেউ তো রসিকতা করে বলছেন, পেট্রোল পাম্প মালিকরা কেবল সরকারের পক্ষে মিছিল করতে বাকি রেখেছেন।

Oil

Advertisement

কিন্তু এই খুশির কারণ কী—কেউ কি জানেন? কেউ কেউ মনে করছেন, সংকটের সুযোগে মজুত করে রেখেছেন এখন সেই তেল বের করে রাতারাতি পয়সা বানাবেন অনেকে। কিন্তু এর পরিমাণ খুব যে বেশি হবে এমন তো নয়। মূল কারণটি হচ্ছে তেল বিক্রিতে লিটারপ্রতি একটি কমিশন পেয়ে থাকেন পেট্রোল পাম্প মালিকরা। তেলের দাম বৃদ্ধির সঙ্গে সেই কমিশনের পরিমাণও বেড়ে যায়। যেহেতু তেলের দাম বেড়েছে, তাই কমিশনও বাড়বে, বাড়বে স্থায়ী আয়। ফলে খুশি না হয়ে আর উপায় আছে।

সম্প্রতি তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিলার এবং এজেন্টরা সরাসরি লিটারপ্রতি ডিজেল বিক্রিতে ৩ দশমিক ১৬ টাকা, কেরোসিনে ২ দশমিক ৫৩ টাকা, অকটেনে ৫ দশমিক ৭১ টাকা এবং পেট্রোলে ৫ দশমিক ৫৭ টাকা করে কমিশন পাবেন।

তবে জনগণের ভোগান্তি হলেও কমিশন বৃদ্ধির এই খুশি প্রকাশ করায় সরকারকে ধন্যবাদ দিয়ে বিপাকে আছেন তেল ব্যবসায়ীরা। হঠাৎ এই খুশির কারণ কী—জানতে চাইলে কেউ সংবাদমাধ্যমে প্রকাশ্যে বক্তব্য দিতে চাইছেন না। এই প্রতিবেদক কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

একজন পাম্প-মালিক অবশ্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “কমিশনের তো একটা বিষয় আছেই। দাম বাড়লে কমিশন বাড়ে। এতে তাদের কিছুটা স্বস্তিও হয়।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.