Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি জামায়াত-শিবিরকে আ.লীগের চেয়েও ভ..য়ংকর বললেন বিএনপি নেতা
রাজনীতি

জামায়াত-শিবিরকে আ.লীগের চেয়েও ভ..য়ংকর বললেন বিএনপি নেতা

By Shamim Rezaডিসেম্বর 1, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : জামায়াত-শিবির আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের স্থানীয় এক বিএনপি নেতা। তিনি বলেছেন জামায়াত-শিবির খুবই ভয়ংকর একটি দল। আওয়ামী লীগ এবং বিএনপি থেকেও বেশি ভয়ংকর বলে মন্তব্য করেন তিনি।

Nata

Advertisement

এই মন্তব্য মো. কামরুজ্জামান সোহেল নামের লক্ষ্মীপুর জেলার এক বিএনপি নেতার। অন্য দলের সঙ্গে নিজ দলেরও সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন তিনি।

স্থানীয় বিএনপির আয়োজিত এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

মো. কামরুজ্জামান সোহেল সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহব্বায়ক এবং জেলা বিএনপির সদস্য। এছাড়া তিনি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে বিএনপি নেতা কামরুজ্জামান বলতে শোনা যায়, ‘জামায়াত ওপরে এক রকম, ভেতরে আরেক রকম। জামায়াতের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে তালিম করে। সেখানে নামাজ ও সূরা শিখানোর নামে বিএনপির বিরুদ্ধে কথা বলে। সংগঠনের বই বিতরণ করে। ইসলামের কাজে ব্যয়ের কথা বলে তারা সপ্তাহে ৫ টাকা, ১০ টাকা ও ১০০ টাকা করে চাঁদা তোলে। এই জামায়াত খুবই ভয়ংকর। যেখানে তারা শক্তিশালী সেখানে আরও ভয়ংকর। তারা বিএনপিকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করছে। সুতরাং, বিএনপির কর্মীদের সতর্ক থাকতে হবে। যাতে মা-বোনদের কাছে আমাদের সুনাম নষ্ট করতে না পারে।’

গত ২৪ নভেম্বর দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার থেকে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

এদিকে বিএনপির এই নেতার বক্তব্যটি উন্মাদনা বলে মনে করছেন জামায়াতে ইসলামী ও শিবিরের নেতা-কর্মীরা। তাঁর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তাঁরা। তবে অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, এটি বিএনপির কোনো বক্তব্য নয়। কামরুজ্জামান সোহেলের ব্যক্তিগত বক্তব্য বলে মন্তব্য করেন অনেক বিএনপি নেতা।

অপরদিকে গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে জামায়াত ইসলামীকে ইসলামি সংগঠন নয় বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আহম্মদ উল্লাহ জনি। তিনি বলেন, ‘ইসলামের নামে জামায়াত ধোঁকাবাজি করছে। জামায়াত ইসলাম কোনো ইসলামি দল নয়। এরা ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। তারাও আওয়ামী লীগ ও বিএনপির মতো রাজনৈতিক দল। তাদের থেকে সাবধান থাকতে হবে এবং সাধারণ মানুষকেও সাবধান করতে হবে।’

বক্তব্যের বিষয়ে বিএনপি কামরুজ্জামান সোহেল বলেন, ‘কর্মীদের উজ্জীবিত ও সাহস যোগাতে কথাগুলো বলেছি। এটি আমার মনের কথা নয়। তাছাড়া বক্তব্য দিতে গেলে কিছুটা ভুল হয়। এছাড়া এটি বিএনপির গোরায়া মিটিং ছিল। কে-বা কারা আমার বক্তব্যের কিছু অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে ষড়যন্ত্র করছে।’

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করতে এই বক্তব্য দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই। বক্তব্যের ব্যাপারে জেলা বিএনপিকে জানানো হবে। তবে আমরা মনে করছি, ঐক্য ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে ফ্যাসিবাদদের ইন্ধন বা প্ররোচনায় তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন।’

শেখ হাসিনার শাসনামলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে : শ্বেতপত্রের প্রতিবেদন

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন ভুইয়া বলেন, ‘এটি আমাদের দলের কোনো বক্তব্য নয়। এটি কামরুজ্জামান সোহেলের ব্যক্তিগত বক্তব্য।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

জুন 12, 2026
বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

জুন 9, 2026
রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

জুন 8, 2026
Latest News
নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

বিএনপি

‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

তারেক রহমান

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’

Noyon

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

খেলাফত মজলিস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে: খেলাফত মজলিস

ডা. দীপু মনি

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

Bangladesh Jamaat-e-Islami

সরকারের পররাষ্ট্রনীতিকে দুর্বল বলল জামায়াত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa